মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
সঞ্চারী ভৌমিকের কবিতা ‘ভালোবাসি বললেই’
আমার ঘর থেকে ঘুরে এসো। তোমাকে তো তেমন করে ভালোবাসতে পারিনি। পারিনি বলেই হেমন্তকে তেমন বুঝি না। শীত যতটা কুয়াশা নিয়ে চণ্ডিমণ্ডপে সকালবেলা ডেকে নিয়ে যায়... পৌষলক্ষ্মী ঘরে আসে। আলপনা দি উঠোনজুড়ে, কিন্তু তেমন করে ভালোবাসতে পারিনি যে তো
ফেব্রুয়ারি ১৬, ২০১৮
অতনু তিয়াসের গান
কে বাউল বাঁধল বাসা তোর মনে তোর মনে/ভ্রমরা বসলি না ফুল-যৌবনে যৌবনে/তিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে/ভালোবাসা মন পোড়ানো সাধের আগুন খেলা/আগুনের উজান গাঙে ভাসে বেহুলা/দুপুর বেলা দুপুর বেলা/কার টানে কার টানে/ভ্রমরা বসলি না ফুল-যৌবনে
ফেব্রুয়ারি ১৫, ২০১৮
আজিম খানের অনুবাদ কবিতা
শোনো প্রিয় , অনন্ত অধিক ভালোবেসো না
আমি অধিক , অধিক এবং অধিক ভালোবেসেছিলাম ,
এবং যেন হয়ে উঠেছিলাম চলতি ফ্যাশনের বাইরে ;
যেমন ধরো একটা পুরনো দিনের গান ...
ফেব্রুয়ারি ১৩, ২০১৮
‘ধূলি সারগাম’ থেকে আটটি কবিতা
প্রথম দশকের ভিন্ন স্বরের কবি তুষার কবিরের ১১তম কবিতার বই `ধূলি সারগাম` বের হয়েছে একুশে বইমেলায়। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ; প্যাভিলিয়ন নম্বর ১৩। এ বই প্রসংগে তুষার কবির বলেন, `ধূলি সারগাম` কাব্যগ্রন্থটিতে পাঠক খুঁজে পাবে শব্দ, সংগীত ও ইমেজের এক অভিনব ফিউশন
ফেব্রুয়ারি ১২, ২০১৮
সুখের বাড়ি
আমার চোখে আগুন জ্বলে/মনে বিশাল শূন্যতা/তোমার চোখে চোখ রেখে/খুঁজে পেলাম পূর্ণতা/প্রেম আগুনে পুড়বে যদি/দূরে থেকে ভাবছ কি/কাছে এসে হাতটি ধরো/বুঝবে দুজন মায়ায় পড়েছি
ফেব্রুয়ারি ১১, ২০১৮
আন্নির একগুচ্ছ কবিতা
গত শীতে শিউলির ঘ্রাণ নিছিলাম/এই শীতে খাব ভাপাপিঠা আর একটু বিয়ার/ভীষণ আস্তিক এই শীত/আজানের মতো বুকে গিয়ে লাগে/খুব পাপ পাপ মন নিয়ে/গলির মোড়ে গিয়া একটু গরম হয়ে আসবো/গরম জামা গায় দিয়ে বাইকে বসে/মনরে ধূলো খাওয়াবো, চিকেনও খাব/বিফ, সুগার আর কার্বোহাইড্রেট বাদ দিয়ে
ফেব্রুয়ারি ০৯, ২০১৮
স্টারি নাইট
নোঙর ফেলে মাঝে সাঝে দাঁড়িয়ে থাকে একটা বিশাল ভারী মেঘ। এইসব খেলা দেখতে ভারী ভালো লাগে।
খোলা চুল যখন, বাতাসে ওড়ে মনে হয় বারান্দাটা একটা খোলা ডিঙি নৌকো, ভাসিয়ে নেবে এক্ষুণি।
ফেব্রুয়ারি ০৮, ২০১৮
শশী হকের চর্যানুবাদ
দেহ কল্পতরু, পাঁচখানা ডাল/চঞ্চল চিত্তে প্রবেশে কাল/নিষ্ঠাসহ মহাসুখ করগা পরিমাণ/লুই কয়, গুরুই প্রমাণ/সমাধিসবে কী বিহিত/সুখ দুঃখ ভোগ, সেই তো মৃত্যু নিশ্চিত
ফেব্রুয়ারি ০৮, ২০১৮
অনেক দিন পরের কবিতা
আমার সঙ্গে এলে, আমাদের দু`পা হবে পৃথিবীর সবচেয়ে আরামদায়ক দ্বিচক্র যান/দূরান্তে হেঁটে যাব দু`জন গোধূলির পথে/মোটর বাইক অথবা মার্সিডিজের প্রয়োজনটাই দেব ফুরিয়ে/ভাবান্বিত হবি এর চেয়ে উপযুক্ত ভ্রমন বাহন আর কি হতে পারে
ফেব্রুয়ারি ০৭, ২০১৮
অমিতাভ পালের একগুচ্ছ কবিতা
কুয়াশার অবরোধে সকাল থেকে জিম্মি হয়ে ছিল আমাদের ঢাকা শহর/হঠাৎ একটা পাশ ছিন্ন করে একদল রোদের ফলা/ঢুকে পড়লো গেরিলাদের মতো/আর শুরু হলো অস্তিত্ব বিনাশকারী এক বিশাল যুদ্ধ/ঘণ্টাখানেকের সেই যুদ্ধ শেষ হতেই/আলো তাপ আর উচ্ছ্বাসে মাখামাখি হয়ে গেল শহরের সমস্ত জীবন
ফেব্রুয়ারি ০৬, ২০১৮
























