ইজরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৬, ২০২৬

লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে ইজরায়েলে সমন্বিত ও বহুমুখী সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।

উদ্ভূত পরিস্থিতি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ইরানের এই গোপন পরিকল্পনার বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন ইজরায়েলি সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা।

ইরান এবার ইজরায়েলকে একযোগে একাধিক ফ্রন্টে কোণঠাসা করার কৌশল নিয়েছে। অর্থাৎ কেবল এক দিক থেকে নয়, বরং চারপাশ থেকে সমন্বিত আক্রমণ চালানোর প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

এই উদ্দেশ্য বাস্তবায়নে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রতিনিধিরা সম্প্রতি হিজবুল্লাহ, হুথি ও অন্যান্য আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলি ভূখণ্ডে হামাস যখন বড় ধরনের অভিযান চালায়, তখন পূর্ব থেকে ইরান বা হিজবুল্লাহকে অবহিত করা হয়নি। ফলে সেই সময়ে হামাস এককভাবে হামলা চালায় এবং অঞ্চলজুড়ে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি।

অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যেকোনো সম্ভাব্য পদক্ষেপে সম্পূর্ণ সমন্বয় রক্ষা করার নীতি গ্রহণ করা হচ্ছে। সূত্র: জেরুজালেম পোস্টে