‘ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৭, ২০২৬

আজ শনিবার রাতে ইরানের ওপর আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে বলে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

স্কট বেসেন্ট বলেন, “মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হবে।”

তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি। ইরান অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। হরমুজ প্রণালির ওপর তেহরান নিয়ন্ত্রণ নিয়েছে।” সূত্র: আল জাজিরা