কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৯, ২০২৬
কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আজ বুধবার কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিশেষ কারাগারের সিনিয়র জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া বলেন, “সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আজ বিকেল সোয়া ৪টার দিকে মুক্তি পান।”
























