শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি শপথ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৯, ২০২৬
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ২৪ জুলাই শারীরিক ও মানসিক গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন।
























