কুলাউড়া সীমান্ত বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ০৯, ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি তরুণ তারা মিয়া নিহত হয়েছেন। রোববার সকালে এ তথ্য জানান ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
বিজিবি জানায়, রোববার ভোর ৪টার দিকে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, “নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে।”























