নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান বলেন, “নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ভালো। যদিও কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার। তবে পরিবেশ আশাব্যঞ্জক। স্বল্প মেয়াদী ইইউ পর্যবেক্ষকরা আজ থেকে মাঠে থাকবেন।”

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আরও বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে ইইউ। যেখানে সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ থাকবে।”