পাকিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার করল আইএস
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৭, ২০২৬
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে শিয়া মসজিদে বোমা হামলায় দায় স্বীকার করল আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যার ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় মসজিদে জুমার নামাজের প্রস্তুতি চলছিল। ফলে সেখানে প্রচুর মানুষের সমাগম ছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। হামলার পর ইসলামাবাদ ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে।
ইসলামিক স্টেটের পক্ষ থেকে তাদের প্রচারমাধ্যমে এই হামলার দায় স্বীকার করে জানানো হয়েছে, তাদের আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে।
এ ঘটনার পর পাকিস্তানে আবারও জঙ্গি তৎপরতা বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহল থেকেও এই সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানানো হচ্ছে। সূত্র: দ্য টাইমস























