সৈয়দ রিয়াদ হোসেন আকাশের কবিতা ‘অন্তর্ভাগ’
প্রকাশিত : নভেম্বর ০৭, ২০১৮
নারী:
দুপুরের কোনো একসময়ে সবার সঙ্গে আলাপ করতে এসেছিলে
কিন্তু সেই সকলের মাঝে একজন চুপচাপ চেয়ে ছিল তোমার দিকে।
যে কিছুই শুনছিল না, শুধুই তোমাকে দেখছিল।
মনের মধ্যে উঁকি দিচ্ছিল ভালোবাসার পাখি আর আমি তোমার সেই প্রেয়সী
লুকিয়ে চুপিচুপি খুঁজতাম তোমাকে।
দূর থেকে দেখতাম তোমাকে বন্ধুদের সাথে সময় কাটাতে
কিন্তু ভান করে থাকতাম কিছুই দেখছি না
কিন্তু আড় চোখে দেখতাম, অনুভব করতাম তোমাকেই।
পুরুষ:
প্রেয়সী ভালোবাসো জানি,
যখন তুমি লুকিয়ে দেখতে ঠিক তখনই
আমিও দেখতাম তোমাকে।
কিন্তু বুঝতে দিতাম না
কারণ, এটা হবার নয়।
প্রথমবার কাউকে খুব ভালোবেসেছিলাম
নিজের থেকেও বেশি।
যে ভালোবাসা প্রকাশ করা কঠিন
যা বোঝার জন্য মনকে রাখতে হয় পবিত্র।
কিন্তু আমি যে এখনো তাকেই ভালোবাসি,
ভালোবাসার মর্মই যে বোঝেনি, শুধু আমাকে হেয় করেছে
সে এখনো আমার সামনে অন্যর হাত ধরে জীবনের সুখ খোঁজে,
কিন্তু আমি যে এখনো ভালোবাসি তাকেই।
নিজের সাথে প্রতিজ্ঞা করেছি,
তাকেই ভালোবাসবো অথবা কাউকে নয়।
নারী:
সত্যি করে বলবে তো?
আসলেই ভালোবাস না আমায়!
নাকি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ?
আমার ভালোবাসা কি এতটাই ভিত্তিহীন তার চেয়ে
যে দেয়নি মর্যাদা তোমার ভালোবাসাকে?
আমার কল্পনা, চিন্তার মধ্যে শুধুই তুমি আছো,
একি বোঝ না?
নাকি বুঝতেই চাও না?
আমার ভালোবাসা সত্যি ও পবিত্র,
আমি থাকবো তোমার অপেক্ষায়,
থাকবো শুধু তোমারি পথ চেয়ে।
এরপর মেয়েটি ছেলেটির জন্য রোজ অপেক্ষা করে
কিন্তু তার অপেক্ষা আর শেষ হয় না...























