হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশু মারা গেছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ৯৬৯ শিশু। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশু মারা গেছে। সেইসঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১ শিশু মারা গেছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৬৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৪টি শিশু মারা গেছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৫৮ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৯০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৯। এই সময়ে ৮৪৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪৩ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৮০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪ হাজার ৩৪০ রোগী, যাদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।