মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
মাহমুদা খাতুন সিদ্দীকার একগুচ্ছ কবিতা
নয়নের আগে মোর খোলা বাতায়ন/সম্মুখে চাহিয়া আছি মেলিয়া নয়ন/দূরে দূরে রয়ে গেছে তৃণভরা মাঠ সবুজ সুষমায়/মিশেছে শেষে এসে বন কিনারায়/রাঙা সুরকির পথগুলো উজ্জ্বল রৌদ্রের আভায়/এ যে লালমণির হাট/স্বাপ্নিক প্রহর হেথা নীরবে বহে যায়/আকাশ নীরবে শুধু চোখ মেলে চায় গন্ত সীমায়।
সেপ্টেম্বর ১৪, ২০১৮
আবু তাহের সরফরাজের পাঁচটি ছড়া
টিচার হলেন দম দেয়া কল, নিয়ম মেনে পড়ান/ভাল্লাগে না অংকের বই, অংক তবু করান/চোখের ওপর চশমা এঁটে টিচার মিয়া কন/যোগ-বিয়োগের সূত্র জানা খুবই প্রয়োজন/এই টিচারের নেই কি আমার মতো এমন খোকা/একটুও কি হয় না মায়া মাথায় দিতে টোকা?
সেপ্টেম্বর ১৩, ২০১৮
আপন মাহমুদের পাঁচটি কবিতা
মায়ের উদ্দেশে বাবা যে চুমুটা ছুড়ে দিয়েছিলেন বাতাসে/শুনেছি, সেই হাওয়াই চুমুটা থেকেই জন্ম নিয়েছিল/পৃথিবীর প্রথম প্রজাপতি/মা, পৃথিবীর যেকোনো নারী থেকে যাকে কখনোই আলাদা করা/যায় না-তাকে খুঁজে খুঁজে ক্লান্ত— কান্ত--বিভ্রান্ত সেই প্রজাপতিটার/ডানা থেকে যখন টুপটাপ ঝরে পড়ছিল রঙের আকুতি— রঙের
সেপ্টেম্বর ১২, ২০১৮
জাহিদ সোহাগের একগুচ্ছ কবিতা
ওই শীতের কথা মনে আছে, দেয়ালঘেরা উদ্যানে ওই শুষ্ক রেখাগুলো যেন শূন্যে চেয়েছে প্রার্থনা; মেঘবৃষ্টি, ঝুমঝুম, আর কেকা মিলনের অস্পষ্ট ধনি— বা এমনও হতে পারে, তার হৃদয়ে ফুল ফোটার ঋতুতে ফুল ফোটে;
সেপ্টেম্বর ১১, ২০১৮
পাপিয়া জেরীনের প্রেমের কবিতা ‘হেম রে’
হেম, তোমার শ্রোণী-চড়কে কতবার চড়ে বসেছি! সহমরণে কতবার মরেছি— মনে পড়ে/আমার চিতায় ঝুঁকে মুখাগ্নি করতে গিয়ে কতবার পুড়িয়েছো জিভ/অথচ, হেম! আজ রাতে ওরা তোমার মুখ ঢেকে দিয়ে বসে আছে/তুমি পড়ে আছ একা অর্ধেক/এইখানে অর্ধেক আমি, বেগানা!
সেপ্টেম্বর ১০, ২০১৮
ফারুক আফিনদীর একগুচ্ছ কবিতা
একজনের ব্যবহারিক ভাষা এই/ওহে লোকসকল, আইসো.../আর তার ভেতরে যেসব কথাবার্তা চলে। যদি শোনো পিঠটাতে কান পেতে। শুনবে এক ভূতুরে বাচন। দেখবে, অন্ধকারে উড়ছে ভয়াল সাদা বস্ত্র/আর যখন শয্যায় তারা যায়, শুয়ে শুয়ে বলে কিছু খাঁটি ভাষা— একটুখানি গান
সেপ্টেম্বর ০৯, ২০১৮
মাসুদ খানের দীর্ঘকবিতা ‘প্যারানরমাল’
পাঁচ ধাতুতে তৈরি খাঁচা তার ভেতরে তোতা/ছয়টা চোরে যুক্তি করে খোঁচাচ্ছে অযথা/ঘাবড়ে যাচ্ছে তোতা/অজস্র বিমান ওঠানামার মাঝেই/গা-ছমছমে ভূতের গল্প জেগে/ওঠে ঝলমলে বিমানবন্দরে/রানওয়ের দুই পাশে ফুটে-থাকা বিন্দু-বিন্দু আলোকপুষ্পের মধ্যে/অনেকগুলিই আর আলো নয় তখন, আলেয়াবিশেষ।
সেপ্টেম্বর ০৮, ২০১৮
আশিক আকবরের একগুচ্ছ কবিতা
মদ খাইতে মন চাইতেছে/চারপাশে মদের গন্ধে ভুর ভুর করতাছে/প্রলেতারিয়েত হা-হুতাশ মদে মাইরা ফেলতে চাইতাছি/ইহা খাইতে ভাল্লাগে না আমার/পরের পয়সার পানে ঘেন্নাও লাগে/মদ দিয়া গোসল করার দিনগুলাত খারাপই ছিলাম/তখন যেন ঘোরে ঘোরে কাকে কাকে যেন খুন করতাম
সেপ্টেম্বর ০৭, ২০১৮
শাহরুখ পিকলুর শহুরে কবিতা
বিশ্বের ইতিহাস, কে খণ্ডাবে/বাকুনি্ন, লেনিন বা চে/সব যে মরে ভূত/তবুও আছে কিছু ভূত/তারা মানুষ হতে যে ব্যস্ত
সেপ্টেম্বর ০৬, ২০১৮
শিমুল বাশারের একগুচ্ছ কবিতা
আলো ছায়া মেঘে ঢাকা এই শহরে প্রতিদিন ভোর নামে/মায়ের মুখ, প্রেমিকার হাসি, হাওয়া আসা খোলা জানালায়/হাত বাড়িয়ে ছুঁতে চাওয়ার আবেগ, স্বপ্ন, বোধ/বিশীর্ণ গাছে থেমে আছে/আমাদের আস্থা, আমাদের কল্পনা, বিশ্বাস/হয়তো বাস্তবতার বাইরের ইষৎ অতিরিক্ত কিছু/কিংবা আমাদের রুপালি কবিতারা
সেপ্টেম্বর ০৫, ২০১৮
























