মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
এখন যে কবিতাটি লিখবো আমি
এখন যে কবিতাটি লিখবো আমি/সেই কবিতাটি এক্ষুনি বাজেয়াপ্ত করা হবে/এক্ষুনি বেআইনি বলে ঘোষিত হবে সেই কবিতার/প্রতিটি শব্দ/প্রতিটি দাঁড়ি কমা/প্রতিটি সেমিকোলন/এক্ষুনি নিষিদ্ধ ঘোষণা করা হবে সেই কবিতার প্রতিটি চরণ
সেপ্টেম্বর ০৩, ২০১৮
অভিজিৎ দাসের পাঁচটি কবিতা
প্রথম দশকের মেধাবী কবি অভিজিৎ দাস দীর্ঘদিন থেকেই নিখোঁজ। জীবনযাপনে ও চিন্তায় অভিজিৎ ছিল কবি, শুধুই কবি। যে কারণে কোথাও দু’চার মাসের বেশি চাকরি করতে পারেনি। তার প্রথম বই `নিগ্রো পরীর হাতে কামরাঙা কেমন সবুজ`।
সেপ্টেম্বর ০১, ২০১৮
চেশোয়াভ মিউশের চারটি কবিতা
ধূসর সংশয় আর অন্ধকার নিরাশার মধ্যে/ধরিত্রী ও বাতাসের উদ্দেশে করেছি স্তোত্র রচনা/নিয়ে আনন্দের ভাব, য/ও-বা ছিল আনন্দ-অভাব/বয়সই বাহুল্য করে তুলেছিল শোক ও বিলাপ/অতএব, এখানেই সেই প্রশ্ন... কে পারবে জবাব দিতে তার.../লোকটা কি ছিল কোনো বাহাদুর পুরুষ, নাকি সে ভণ্ড, মোনাফেক?
আগস্ট ২৮, ২০১৮
শ্রেয়া চক্রবর্তীর প্রেমের কবিতা
এর চেয়ে ঢের ভালো গাছ/কেমন স্পর্শহীন নদীহীন/বাতাসে দুলছে তবু নদীর/শরীর তার ছায়ায় কাঁপছে/আর কেবল ভাসছে এক কাঠের মুকুট।
আগস্ট ২৭, ২০১৮
পাপিয়া জেরীনের প্রেমের কবিতা ‘সঙ সার’
ধরো, স্বামী নামে একটা প্রাণী কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, পাশে আর যোজন দূরত্বে তুমি/একটা শ্যাওলা ছাদ/গাঁজার আসরে, তুমি বেমালুম ভুলে গেছো/স্বামী নামের একটা প্রাণীকে আমি জড়িয়ে— অথচ, ধরে আছি তোমাকেই!
আগস্ট ২৬, ২০১৮
পণ্ডিতমূর্খগণ চুমু দিতে জানে না
দিনভর রাতভর আমরা একে অপরকে চুমাইলে/দিনভর রাতভর আমরা একে অপরকে চুমাই/ঠোঁটে ঠোঁট ঘঁষে আমরা আবহাওয়ার কুশল সুধাইলে/ঠোঁটে ঠোঁট ঘঁষে আমরা আবহাওয়ার কুশল সুধাই
আগস্ট ২৫, ২০১৮
আবু তাহের সরফরাজের অল্প কথার কবিতা
সূর্য ডোবার ঘাটে এক কিশোরী/চোখের রঙে গোধূলি ছুঁয়ে বসে ভাবছিল/কোনও এক বসন্তদিনের ছবি/এরপর এই পৃথিবীতে/রাত নেমে এসেছিল/চারপাশে শাদা মেঘ মাঝখানে চাঁদ/কিশোরীর মুখের মতোই উজ্জ্বল!
আগস্ট ২৪, ২০১৮
শামসেত তাবরেজীর একগুচ্ছ কবিতা
আমি তোমাকে ভালবাসি- এ ছাড়া অন্য কোন বাসাই বাসি না/চান্স পেলে গোরু খাই, মদসঙ্গ বিহার করি দুলন্ত টেবিলে/খালা না মাসী না ছাল-বাকলা তুলে ফেলা পুরানা দাসী না/নিরঞ্জন রহি, যাতনা সহিতে সিনান সম্পন্ন করি বোয়ালির বিলে।
আগস্ট ২৩, ২০১৮
অমিতাভ পালের একগুচ্ছ কবিতা
পুরুষের আকাশে মেয়েদের চোখ সূর্যের মতো/পরিচয়ের প্রথম ক্ষণগুলিতে সেখানে মাখানো থাকে/ভোরের নম্রতা আর কোমল লাল রোদ/তারপর পরিচয়ের জীবনে মধ্যাহ্ন এলে/সেই চোখে প্রখরতা বাড়ে/রোদের তখন দারুণ ঝাঁঝ/ছিড়েখুড়ে ফেলা তার দৃষ্টির দিকে তাকাতেও কষ্ট হয়
আগস্ট ২৩, ২০১৮
রওশন আরা মুক্তার একগুচ্ছ কবিতা
সত্যি, যে কেউ যেকোনো দিন মরে/যেতে পারে/এয়ারপোর্ট রোডে দ্রুতগতির/ট্রাকের নিচে— গাড়িতে অথবা উদাসীন হেঁটে
আগস্ট ২৩, ২০১৮
























