মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
আবু তাহের সরফরাজের পাঁচটি ছড়া
আমাদের বাড়ি ছেলেবেলা ছিল/আমাদের বাড়ি শৈশব/আমাদের বাড়ি বয়েসী এখন/আমাদের বাড়ি নেই সব/রোদ আর ছায়া দুই সহোদরা/আমাদের বাড়ি এসে/লুটোপুটি খেত মায়ের আঁচলে/আমাদের বুক ঘেঁষে।
অক্টোবর ০১, ২০১৮
টিএস এলিয়টের কবিতা
কবিতার নায়ক জে. আলফ্রেড প্রুফ্রক মনো-নরকের বাসিন্দা; যে-নরক থেকে বের হবার কোনো পথ খুঁজে আর পায় না সে। তাই ফ্যান্টাসি বা অতিকল্পনাই তার আপাত আশ্রয়। আসলে প্রুফ্রক কোনো চরিত্র নয়, বরং নিছকই একটি নাম; ক্রম ক্ষীয়মান, ক্ষীণতর এক স্বর কেবল।
সেপ্টেম্বর ২৮, ২০১৮
আসিফ ইলাহী রনকের একগুচ্ছ কবিতা
জীবন কারোর কাছে ফুলের বিনিময়ে ভাতের গন্ধ/জীবন কারোর কাছে দারিদ্রতায় স্বল্প বসন/জীবন কারোর কাছে ফ্যাশনে স্বল্প বসন/জীবন কারোর কাছে খাবার খুঁজতে ডাস্টবিনে যাওয়া/জীবন কারোর কাছে তুমুল বিলাসিতা/দুহাতে ছড়ানো বিত্ত যেন হাওয়া/আহা! একই মানুষ, ভিন্ন জীবন!
সেপ্টেম্বর ২৬, ২০১৮
মিছিল খন্দকারের বাছাই ২৫ কবিতা
গাঢ় শীতরাতে আমি কবরস্থানের দিকে বয়ে যেতে থাকি/ভাবি, যে কোনো ভাঙা কবরে ঢুকে দেব নিরীহ ঘুম/কিংবা আদতে ঘুমাতে পারি কিনা; দেখি/পথে ভাবনার দিক বদলায়/আর পরিজন হাওয়া— কেমন ঠাণ্ডা হাত তার/যেন ইয়ার্কি করে তার ভেজা হিম করতল/শরীরে ঢুকিয়ে দেয়।
সেপ্টেম্বর ২৫, ২০১৮
অভ্রের তিনটে প্রেমের কবিতা
চাঁদের আলোয় জেগে আছে রাত, একান্তে আনমনে/নিভু নিভু নিকোটিনের উষ্ণ ছাই জমে ভাসমান স্মৃতির ললাটে/এক চিলতে আলতো ছোঁয়ার খোঁজে শ্রান্ত যাযাবর এক যাত্রী/ক্লান্ত চোখে স্তব্ধতার জাল বুনে চলে শত-সহস্র, বেহিসেবী/রাতের ওপর জমে রাত, শুনশান গলির ফাঁকে শুধু অনুভূতির স্তূপ
সেপ্টেম্বর ২৪, ২০১৮
সুচিত্রা কাপকেক সনেট
আলতোভাবে মুখে তোলামাত্র/কাপকেক জেনে ফেল্লো ছোঁয়া কত প্রকার ও কি কি/দাঁত জিব মিঠাইমন্থন কাপকেক ক্রাম্বলে/পুরোটা মুখ গহবর এখন কাপকেকের স্থানীয় খবর/যে খাচ্ছে ঠোঁটের ভঙ্গিতে সে সুচিত্রা মিত্র/অল্প একটু নাড়ালেই পাখপাখালিরা ওখানে সুখদুক্ষে সচিত্র/মুখের ভেতর গলে যাচ্ছে একটার পর একটা ম্যাগপাই
সেপ্টেম্বর ২৩, ২০১৮
ডেইজি সামোরার একগুচ্ছ কবিতা
ডেইজি সামোরার জন্ম ১৯৫০ সালে, মানাগুয়া, নিকারাগুয়া। সমকালীন মধ্য-আমেরিকান কাব্যক্ষেত্রের গুরুত্বপূর্ণ বুজুর্গদের মধ্যে ডেইজি সামোরা অন্যতম। তাঁর কবিতায় ধ্বনিত হয় এক আপসহীন কণ্ঠস্বর। দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি পুঙ্খে-পুঙ্খে উঠে আসে তাঁর কবিতায়।
সেপ্টেম্বর ২২, ২০১৮
কারে কমু সেই কথাটা গোপনে
কারে কমু সেই কথাটা গোপনে/চোর লুকিয়েছে আমার আস্তিনে/আকাশ থেকে পালিয়ে নেমে/সিঁড়ি ভেঙে জমিনে— রঙ আর কান্নার দুনিয়ায়/চোর লুকিয়েছে আমার আস্তিনে/কারে কমু সেই কথাটা গোপনে/চোর লুকিয়েছে আমার আস্তিনে
সেপ্টেম্বর ১৮, ২০১৮
কতিপয় আমলার স্ত্রী
আমরা কতিপয় আমলার স্ত্রী/তোমার দিকে মুখ ফেরালাম/হে প্রভু আমাদের ত্রাণ করো/বিশ্রামে বিধ্বস্ত আমরা/কতিপয় আমলার স্ত্রী/হে প্রভু আমাদের স্বামীরা অগাধ নথিপত্রে ডুবুরি (কি তোলে তা তারাই জানে)/পরিবার-পরিকল্পনায় আমরা নিঃস্ব
সেপ্টেম্বর ১৭, ২০১৮
সঙ্গীতা দাশের কবিতা ‘ঝরা দেবদারু’
এখন অপেক্ষা, তুমি বেরিয়ে আসবে/আশাবাদী মানুষ বলে চলে/অপেক্ষা করো, অপেক্ষার ফল সুমিষ্ট/প্রচ্ছন্ন থাকো রাতের গায়ে/আমি তো সেদিনই জেনেছি/মায়া ছিঁড়ে গেছে তোমার/ধীরে আমাকেও ছিঁড়ে যাবে তুমি।
সেপ্টেম্বর ১৫, ২০১৮
























