মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
যুদ্ধবিরোধী কবিতা
আগুনের মধ্যে টেলিফোনের লাইটনটা/আর শিখার মধ্যে জ্বলছে আমার চাচাতো বোনের প্রাণ/সে তখন বলছে দার আল-কলিমা সম্পর্কে/দখল হওয়া একটা স্কুল, প্রি-কে থেকে ১০ গ্রেড/ইংরেজি ক্লাশরুমের দরজায় ২৪টা বুলেট/একটা দরজাও দাঁড়িয়ে নেই/এই লুথারান স্কুলের সমস্ত ক্রুশ ধ্বংস হয়ে গেছে
জুন ২৩, ২০১৮
আশিক আকবরের ভ্রমণকবিতা
শহর সমুদ্রের ফেনা ভাঙে গড়ে মনে করো পম্পেই। মহেনজোদারু। কামারশালার পাশে মাধবীলতার ঝোপ। আমের ভেতর উড়া টিয়া পাখি। বহমান গ্রাম সমুদ্রের আরো এক রূপ। গ্রামে থাকি।
জুন ১৯, ২০১৮
তিন কবির তিনটে ছড়া
দানা খুঁটে খাচ্ছিল একঝাঁক হাঁস/আখখেতে ওত পেতে ছিল বাগডাশ/হামলায় হাঁসগুলো উড়ে ওঠে ঝাঁকে/বাগডাশে বাগে পেয়ে গেল একটাকে/ধানখেতে নিড়ানিতে বাবা আর ছেলে/হা-হা করে ছুটে গেল কাজটাজ ফেলে/হাঁস ফেলে বাগডাশ গিয়েছে পালিয়ে
জুন ১৫, ২০১৮
হামেদ হাসানের একগুচ্ছ কবিতা
পাপে আমি নামের সাথে শ্রেষ্ঠ অদ্বিতীয়া/ধনের চায়ে হাল্কা ভারি পাপে চলে না গাড়ি/ঘড়ি চলে দম চলে ইচ্ছা হলে দৃষ্টির রাস্তা/অনেক চলা থামতে পারে দম অন্তর সত্তা/অন্তরের বাড়িটিকে আলোসাজে ফুল পুণ্য/মাঠি তখন গর্ভ করে আমার শরীর হলো ধন্য।
জুন ১২, ২০১৮
শেখ ফজলল করিমের একগুচ্ছ কবিতা
ধানের ক্ষেতে বাতাস নেচে যায়/দামাল ছেলের মতো/ডাক দে বলে, আয়রে তোরা আয়/ডাকব তোদের কত/মুক্ত মাঠের মিষ্টি হাওয়া/জোটে না যা ভাগ্যে পাওয়া/হারাসনে ভাই অবহেলায় রে/দিন যে হলো গত।
জুন ১১, ২০১৮
যুদ্ধবিরোধী কবিতা
আমাদের চিবুকের নিচে পথঘাট নয়, একটা সাদা বালিশ/আর যাদের ভালোবাসি তাদের হাতের উপর আমাদের হাতদুটি/আর হন্তদন্ত ডাক্তার আর নার্সদের বেষ্টনিতে/শুধু বিদায়ের অপূর্ব এক স্মৃতি নিয়ে/ইতিহাসের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে/আর কেউ কোনো একদিন একে পাল্টে দেবে
জুন ০৮, ২০১৮
তানিকাওয়া শুনতারোর কবিতা
যখন বাতাস বইছে প্রবল বেগে/কারো ঘুড়ি বলে মনে হয় পৃথিবীকে/কিন্তু যখন মধ্য-দুপুরবেলা/মানুষেরা দেখে রীতিমতো কোনো রাত এসে খেলা করে/বাতাস করে না কোনো ভাষা ব্যবহার/ঘুরপাক খায় কেবল যখন অস্থির হয়ে পড়ে।
জুন ০৪, ২০১৮
মাহমুদ দারবিশের কবিতা ‘যখন শহিদেরা ঘুমোতে যায়’
বলছি শোন— আশা করি নতুন একটি দেশে তোমাদের ঘুম ভাঙবে/তবে দেশটিকে দ্রুতগামী একটি ঘোটকির পিঠে/তুলে দিতে ভুলো না আবার/চুপিচুপি বলি— বন্ধুরা, আমাদের মতো হবার সে ভাগ্য তোমাদের নেই/আমরা এক অজানা ফাঁসির রজ্জুর মতো ঝুলে আছি বহুকাল!
জুন ০৪, ২০১৮
যুদ্ধবিরোধী কবিতা
লিখে রাখুন, আমি আরব একজন/আর আমার কার্ডের সংখ্যা পঞ্চাশ হাজার/আট ছেলেমেয়ে আমার/আর নবম শিশুটি আসছে গ্রীষ্মের পরেই/তা নিয়ে রাগ দেখানোর কী আছে/আরও লিখে রাখুন, আমি আরব একজন/কঠোরশ্রমী কমরেডদের সঙ্গে কোয়ারিতে পাথর কাটি।
জুন ০১, ২০১৮
আশিক আকবরের একগুচ্ছ কবিতা
পরিচয়পর্বে হাসাহাসি ছিল/সাকুল্যে দু`চার দিনের কথায়/আপনিই বলতাম/এ ওর ওয়ালে লাইকের বেশি চারণা ছিল না/চল ছিল এমনিই/কেউ কারো কাছে বিশেষ হইনি/হঠাৎ পরশু দেখি এক চিরকুট, ভালো থেকো/এবং আইডিটা ডিঅ্যাকটিভ/কখন যে আপনিকে তুমি করে ছিল, সেই ভার্চূয়ালিনী, বুঝতে পারিনি।
মে ৩১, ২০১৮
























