মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
এস এম শাহরুখ পিকলুর দীর্ঘকবিতা ‘আত্মহত্যা’
ঝুলে আছে পাখার আংটায়/শাড়িটা এলোমেলো/চাইলে কালো ত্রিভূজ দ্যাখা যায়/আঁচল পড়ে গিয়ে বুকের খাঁজ স্পষ্ট/কামের দৃষ্টি তবু থাকে পুলিশের/মাতবরের বা/পাড়ার হ্যাংলা ছেলের/নগ্নতার ইঙ্গিত বলে কথা!
মে ০৯, ২০১৮
নাঈমুল হাসান হিমেলের এক গুচ্ছ কবিতা
সময় সর্বদা আপনার পক্ষ নেবে না, চিৎকার করছেন কেন? বাতাসে তো প্রতিধ্বনী উঠবে না । যেমন উঠেনি দৃষ্টিহীন হৃদয় গুলোর ।
মে ০৭, ২০১৮
ওমর সাঈদের কবিতা ‘ইলহাম’
যদি উদ্দেশ্য হয় স্রষ্টাকে সন্তুষ্ট করা তবে যে নামাজ পড়ে তার জন্য নামাজ ফরজ। যে ধ্যান করে তার জন্য ধ্যান ফরজ এবং যে গান করে, তার জন্য গান ফরজ...
এপ্রিল ২৯, ২০১৮
পাপিয়া জেরিনের একগুচ্ছ কবিতা
জানি তুমি ধ্যানী, প্রেমিক। চার্চে গিয়ে শুধু আমাকেই চেয়ে এসেছো। তোমার কাছে পৌঁছে দিতে আমাকে কত ধ্বংসযজ্ঞ মেনে নিতে হলো পৃথিবীর; আমার অবুঝ শিশুরা! নধর ডাহুক ভেবে ওরা জাপটে ধরেছে কয়েকটা উড়ুক্কু মিসাইল; পোড়া পালকের মতো খসে গেছে ওদের পেলব আঙুল।
এপ্রিল ২৮, ২০১৮
স্বাক্ষর শুভর কবিতা
হে রাত্রি, তোমাকে সত্য জানি/তোমার কাছে দেখেছি গভীর আলো/দিনের দৃশ্য যখন ক্লান্ত করে আমার আত্মা/আমি তোমার কাছে পুড়াইছি আমার চোখ/হে রাত্রি, তোমাকে কেউ দেয় নৈঃশব্দ্যের নৈবেদ্য/কিন্তু শব্দ তো তোমার ভেতর ফুটতে থাকে অবিরাম
এপ্রিল ২৬, ২০১৮
অরিজিত কুণ্ডুর তেজস্ক্রিয় কবিতা
সাম্রাজ্যবাদী আগ্রাসনে নিওন আলোময় শহরজুড়ে ম্যানিকুইন/গোলাপের আদানপ্রদান বড় যান্ত্রিক লাগে/বুদ্ধিজীবীদের বড় মৃত মনে হতে থাকে/মনে পড়ে মেট্রোর মৃত মানুষগুলোর পাষাণ চোখজোড়া/অস্তিত্বের আশ্বাস থেকে বঞ্চিত মানুষেরা/প্লাস্টিক ইমেজে খুঁজে চলে স্বপ্নের প্রতিবিম্ব
এপ্রিল ২৩, ২০১৮
আবু তাহের সরফরাজের বিরহের কবিতা
বেশি তেমন কিছু নেই যা নিয়ে বেঁচে থাকতে পারি/ঝিরঝির বিষটি দেখতে দেখতে/একটি কবিতা লিখতে লিখতে/কেউ কেউ তো বেঁচে থাকতেই পারে/চারদিকে মানুষের কোলাহল/ত্রস্ত নীলিমার নিচে ভেঙে পড়ে চারিত্রিক খুঁটি/মানুষ হাসে/দাঁতগুলো ধারালো, আর মুখের ভেতর থেকে/ছুটে বেরিয়ে আসতে থাকে কথার বাণ
এপ্রিল ২১, ২০১৮
কামরুজ্জামান কামুর গাজিপুরি কবিতা
এসেছে তরুণ কবি/তাকে অর্থ দাও কীর্তি দাও/গাজিপুরে নিয়ে গিয়ে তাকে/দেখাও খাসের জমি/যেন তব বাপের সম্পত্তি তুমি/প্রদানিছো গরিবের মাঝে/অহো রে গরিব দীন অহো অহো/গাজিপুরি কবিতার ভার বহো
এপ্রিল ১৬, ২০১৮
যৌবনের লাল দাগ
যৌবন তোর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম/নক্ষত্রের চূর্ণ যেমন, বিস্ময়ে দেখলাম/ছিপছিপে তোর সুঠাম শরীর শীত-কুয়াশায় কাঁপে/তলোয়ার কি আছে ঢাকা যৌনসীমার খাপে/যৌবন তোর লাল নদীটার রক্ত ছলাৎ ঢেউ/আছড়ে পড়ে তীর বরাবর, বাঁধ মানে না সেও
এপ্রিল ১১, ২০১৮
ফিরে আয় কালাচান
আগুনে শান দেয়া একটি তলোয়ার/এদিকে কী আপদ! নদীর ঘাটলায়/এসব দেখবার নাছোড় লোভে আমি
এপ্রিল ০৭, ২০১৮
























