মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
আশিক আকবরের গুচ্ছ কবিতা
ভালো আছি। রেল স্টেশনে আছি। জেগে উঠে ঘরের বিছানাকেই রেল স্টেশন মনে হয়। ট্রেন আসে ট্রেন যায়... শুয়ে শুয়ে দেখি, রেল স্টেশনেই থাকি...
জানুয়ারি ০৭, ২০১৮
ডৌল
একেকটা আসমানি ধমক আমাদের টানে চেহারাবিহিনতায়/মুখোশ মুখে সেঁটে থাকে চুম্বকমতো/কখনো সে সুখি, কখনো দুক্ষি, কখনো উন্মত্ত/ধড় আর মুণ্ডু দুখানে এক বিস্তীর্ণ একাকিত্ব/যেই মুহূর্তে সঙ্গ চাই তাকে বলা হয় আত্মার শয়তানি/আর যখন নিসঙ্গতায় আত্মঘাতী হতে চাই/তাকে বলা হয় সমাজের সাথে নাফরমানি
জানুয়ারি ০৫, ২০১৮
জাতবেদা মিশ্র’র দুটি কবিতা
রাত্রি ভীষণ রাত্রিমাখা দিন/বন্ধ সবই বন্ধ ছিল পথ/চোখের `পরে চোখ ছিল না তোর/একলা ছিলাম একলা স্থানুবৎ/জোনাক কিছু জোনাক ছিল হাতে/জ্বলা কেবল জ্বলা স্মৃতির দাগ/হাত বাড়ালেও হাত ছিল না কারো/অপ্রেমেতেই পুড়ে ছিলাম খাক
জানুয়ারি ০৫, ২০১৮
হাসান আজারকাতের গুচ্ছ কবিতা
অন্ধকার আবৃত রাতগুলো চরম হতাশাগ্রস্ত/অজানা সংকল্পে প্রহর গুনছে অপেক্ষার/কখন যন্ত্রগুলো হবে বিকলাঙ্গ/কবে পাখিদের মুখরিত কলতান/ভোরের স্নিগ্ধ আলোয় ঘুম ভাঙাবে
ডিসেম্বর ২৮, ২০১৭
অরিজিৎ কুণ্ডুর গুচ্ছ কবিতা
একদিন হাওয়া হয়ে যাব/কলেজ স্ট্রীটের মোড়ে চিৎকার করবো, তুমি ছাড়া গন্তব্যই বা কী/আর পথই বা কেন? তুমি ছাড়া চলমান ছবি একরাশ লাশ হয়ে/পড়ে থাক কবরে/তবু এসব কিছুই শুনতে পাবে না তুমি
ডিসেম্বর ২৬, ২০১৭
মাহমুদ দারবিশের পাঁচটি কবিতা
মাহমুদ দারবিশ ফিলিস্তিনের মানবতাবাদী কবি। তার কবিতার প্রতিটি বর্ণ স্বর্ণছোঁয়া। তিনি ছিলেন একজন প্রতিবাদী কবি। তার বেশিরভাগ কবিতাই ফিলিস্তিনকে ঘিরে আবর্তিত। শুধু ফিলিস্তিন নয়, গোটা আরবজুড়েই তার সুখ্যাতি। তিনি ছিলেন আরবি কবিতার উন্নয়ন প্রতিভূ। তার পাঁচটি কবিতা ইংরেজি থেকে বাঙ্লায়ন করেছেন ফারুক ইমন
ডিসেম্বর ২৪, ২০১৭
পাপিয়া জেরিনের গুচ্ছ কবিতা
চুমু প্রসঙ্গ আসলেই তোমার চোখদুটো কুয়াশাচ্ছন্ন হয়ে যায়/তুমি বলেছো, চুমুতেই বা চুমুকেই নেমে আসে কিছু ফুল-ফল-শিশির/বলেছো, শরীরের ভেতর থাকে সবুজ বাঁকা ডাল/বেহেশতি কামরাঙা নিয়ে সে ডাল নেমে আসে মুখে/পৃথিবীতে আছে কিছু ফল... মায়ের দুধের মতো অব্যক্ত, বোবাস্বাদ
ডিসেম্বর ২২, ২০১৭
জিনাত জাহান খানের গুচ্ছ কবিতা
যারা উৎখাত হয়েছে, সূচনা ছিল তাদের উপসংহারে ঘেরা। এসেছো, ভূমিকা হয়ে থাকো। আমি অস্ত্র ব্যবসায়ী। গোলা-বারুদের ভাণ্ডার হয়ে আমাকে ঋদ্ধ করো। নদীর তলদেশে ঘুরতে গিয়ে শ্যাওলার সাথে জীবন পেঁচিয়ে লাভ করেছি হাঙরের সখ্য। যারা আছ কিনারে, তারা বুঝবে না, প্রেমিকের ঝাঁঝাল দাঁতের গভীর আকুতি।
ডিসেম্বর ২০, ২০১৭
মিছিল খন্দকারের গুচ্ছ কবিতা
কবরে শুয়ে-শুয়ে সে ভাবে, দুনিয়ায় এমন রাতের বেলা কত কী করতো/দূর বাজার থেকে ফিরতে-ফিরতে এই যেখানে তার কবর/এখানে আলগাভাবে বসে ধরাইত গাঁজা/জোৎস্নার মাতলামি করা রাতে, আলপথে হাঁটতে-হাঁটতে নিজেকে রাজা মনে হতো
ডিসেম্বর ১৯, ২০১৭
এহসান হাবীবের গুচ্ছ কবিতা
আরও আগেই গারদগুলো ভেঙে ফেলা হয়েছে/আমাদের পূর্বপুরুষের মহামান্বিত হয়ে ওঠার পেছনে/সংগ্রামের, বিপ্লবের, যুদ্ধের সাথে লেপ্টে ছিল যেসব কয়েদখানা/আমরা, আমাদের প্রেরিত পুরুষেরা সেসব ভেঙে ফেলেছেন
ডিসেম্বর ১৮, ২০১৭
























