মুজতবা আহমেদ  মুরশেদের গুচ্ছকবিতা

মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা

মার্চ ২১, ২০২৬

মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি


সঞ্চারী ভৌমিকের কবিতা প্রেমিকার পত্র

সঞ্চারী ভৌমিকের কবিতা প্রেমিকার পত্র

মেট্রোতে ফিরছি বিকেল ৫ তখন। দুটো কামরার মাঝের সংযোগে দাঁড়িয়ে প্রতিদিনের মতো। হঠাৎ বৃষ্টি, ঝিরঝির। পাগলাটে দুজন নেমে গেলাম ময়দানে। তারপর, তারপর সবটা যেন কবিতা। ভেজা ট্রামলাইনে হাত ধরে খুব হাঁটলাম। আমরা সেদিন কোনও কথা বলিনি।


ডিসেম্বর ১৬, ২০১৭

আবু তাহের সরফরাজের দরবেশি কবিতা

আবু তাহের সরফরাজের দরবেশি কবিতা

যা ভুল তাই ঠিক/চারদিকে দশ দিক/দশদিকে দশ মত/আমাদের নদীপথ/নদীপথে চলাচল/ঝুঁকি থাকে কীনা বল/তাই ভব দুনিয়ায়/ভুলভাল ভুলি আয়...


ডিসেম্বর ১৪, ২০১৭

শশি আলিওশা’র দুটি কবিতা

শশি আলিওশা’র দুটি কবিতা

আকাশের মৃত গলির মুখে তোমার কুরচি বাগান/সেখানে আগাছার নাম স্মৃতি/ঘাসেরা দুঃখ-সমান সময়ের নরম বিকেলে শুভ্র ব্যথা! ভাসছে তোমার ছায়া
যেনবা কুমারী দেবি আর্তেমিস/কালপুরুষের জায়া, ঝরে পড়া কুরচির গালিচা...


ডিসেম্বর ১০, ২০১৭

প্রণব আচার্য্যর পাঁচটি কবিতা

প্রণব আচার্য্যর পাঁচটি কবিতা

মধ্য আকাশের কথা ভাবুন একবার; পরিধির পায়চারি ভাবুন/শুনুন আর্কিমিদিস, একবার চুমু খাবেন আমার প্রেমিকাকে/তার স্তনে মুখ রেখে ঘুমের আওয়াজ শোনে ঘন হরিতকি বন/আমি সেই ঘুমঘ্রাণ ভালোবেসে ফেলি, জলে ভেসে ইউরেকা বলি/লোকজ জ্যামিতি ফুঁড়ে ঘনায়মান পাতাগুলি ছাই হয়ে উড়ে যায়


ডিসেম্বর ০৩, ২০১৭

অনন্ত সুজনের পাঁচটি কবিতা

অনন্ত সুজনের পাঁচটি কবিতা

বাতাবি ঘ্রাণ উপেক্ষা করে কেন যে বাষ্প হতে/চাইছো, অদূরের ওই শৈলচূড়া মেঘে/ভুলেও কোনোদিন ভ্রূক্ষেপ করিনি... অথচ/জানালার ওপারে, ভোরের শিশিরে কত না/কৌতূহল রেখে যেত পদোন্নতিপ্রাপ্ত বালিকারা/তীব্র সংরাগে পেতেছি বুকের অগ্রভাগ/প্ররোচনা তখনো আহত, কুয়াশাচূর্ণ/গলার নিচে বিঁধে আছে হাড়ের যাতনা!


ডিসেম্বর ০৩, ২০১৭

সৈয়দ রিয়াদ হোসেন আকাশের কবিতা

সৈয়দ রিয়াদ হোসেন আকাশের কবিতা

রাতের জ্বলজ্বলে তারা দিয়ে আমি কাটতে থাকি রাতের চুপচাপ প্রহর/কেটে যায় তোমারই ভাবনায়, এভাবেই সকাল হয়, আর/সকাল শুরু হয় তোমাকে সঙ্গে নিয়ে.../আমার রাতের চাঁদ তুমি, আমার সকালের আলো তুমি


ডিসেম্বর ০২, ২০১৭

এস এম শাহরুখ পিকলুর দুটি কবিতা

এস এম শাহরুখ পিকলুর দুটি কবিতা

শ্রাবণের আকাশে কোনও ফাঁক নেই/একটু ধরে আসে মাঝে কিন্তু ঝরেই চলে/রাস্তায়, রিকশায়, মানুষের ছাতাহীন মাথায়/ভিজে চুপচুপে কাক, রিকশাঅলা পলিথিনে ঢাকা মাথা তার শুকনো/ভিজতে চায় না সে রিকশার যাত্রী তবুও/ধীরে ধীরে ভিজে চলেছে।


নভেম্বর ৩০, ২০১৭

সজীব দে’র পাঁচটি কবিতা

সজীব দে’র পাঁচটি কবিতা

বাজার দরে মৃতদেরকে বেচে দেব/এখন কতগুলো লাশ হলো?/কয়টা নারী? আহা, যৌবনবতী বুঝি ছিল!/পুরুষ? ৪৫ হাজার! চলবে।/শিশুদের চমৎকার হৃদয়/সুস্বাদু হবে।/মানুষ ব্যক্তিজীবনে বাঁচে না।/পেঁচার বুকের ভেতর তাদের পরমাত্মা/ঈশ্বর খালাসিটোলায় বাংলা টানছে, দেখে এলাম, এক মাসির ঊরুর ওপর তিনি ঘুমিয়ে আছেন


নভেম্বর ২৯, ২০১৭

কামরুজ্জামান কামুর তিনটি কবিতা

কামরুজ্জামান কামুর তিনটি কবিতা

তুই পয়সার মত সুন্দর/তোরে পেতে চাই/তোর চকচকেতর নিকেলের/নিচে মুগ্ধ এই সন্ধ্যা/বেলা বরবাদ/করে দিতে চাই/ওগো ময়না ওগো ময়না/কেন সে রকম কিছু হয় না


নভেম্বর ২৪, ২০১৭

নয়া নূহ্

নয়া নূহ্

আলি আহমদ সাইদ এসবারের জন্ম ১ জানুয়ারি ১৯৩০; সিরিয়ার পশ্চিমাঞ্চলের লাটাকিয়া শহরের কাছের গ্রাম আল-কাসাবিনে। মক্তবে কোরআন শিক্ষা দিয়ে পড়াশোনা শুরু। বিশ-ত্রিশ বছর ধরে সাহিত্যে সম্ভাব্য নোবেল বিজয়ীদের তালিকায় আসে তার নাম। ১৯৭৫ সালে সিরিয়া থেকে নির্বাসিত হয়ে স্ত্রী  এবং দুই মেয়েকে নিয়ে বর্তমানে প্যারিসে বসবাস করছেন। মূল কবিতাটি কামাল আবু দিব- এর ইংরেজি অনুবাদ থেকে বাঙলায়ন করেছেন জুয়েল মাজহার


নভেম্বর ২৩, ২০১৭