মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
মুজতবা আহমেদ মুরশেদের পাঁচটি কবিতা
প্রগাঢ় রাতের জোছনা নিংড়ে আমি আকণ্ঠ মাতাল/মেনকার দহলিজে স্মৃতি ফেলে পলাতক দুপুর খুঁজি।/আমি বিস্ময়ে থমকাই!/দুপুরে আবার জোছনা নামে ক্যানো?/ক্যানো সব অচেনা লাগে আশপাশ?/পথ কি ভুল হয়ে গ্যালো এবার আমার?
নভেম্বর ২৩, ২০১৭
লুকিং ফর মাইসেল্ফ
নিজের সাথে কথা বলতে পারতেছিলাম না/ফলে কই কই জানি গেলাম কি কি করলাম/ছোটলোক হইয়া গেলাম, বড়লোক সাজলাম/আর কবিতা হারায় ফেললাম
শরীরে বিভিন্ন ক্ষত হইলো, মন তো লাপাত্তা/আকাম কুকাম আর বিচিং টিচিং যা আমি না/নিজেরে একদমই খুঁজতে চাইতেছিলাম না
নভেম্বর ১৮, ২০১৭
শবনম আমার অসুখ হইছে
উদাসি বানাইয়া দিয়া গেছো/এহন খালি ছলাৎ ছলাৎ/শব্দ করে বুকের সমুদ্দুর/আন্ধার একখান মেঠোপথ/জবানে কই, মুক্ত চুম্বন ছাড়া আর/করি নাই কোনও অপরাধ!
নভেম্বর ১৬, ২০১৭
ওমর সাঈদের তিনটি কবিতা
চন্দ্রাবতী.../আমি মাতাল হবো/তোমার নেশায়.../নেশাগ্রস্থ এই আমায় তুমি ঠেলে দিও না/পরিত্যক্ত ওই প্রেমে।/আমি উত্তাল সমুদ্রের মাঝে অবলীলায় বিসর্জন দেব
লক্ষ বছরের পুষে রাখা বিপ্লব।/তুমি বরং ছাদের কার্ণিশে এসে চন্দ্রপানে চেয়ে চন্দ্রাবতী হয়েই থেকো।/আমি মাতাল হবো তোমার নেশায়।
নভেম্বর ১১, ২০১৭
সঙ্গীতা দাশের তিনটি কবিতা
বিশুষ্ক পাহাড়ে আগুন বড় ভেসে থাকে/পলাশের ত্বক খেয়ে ফেলে/বুঝি কিবা খুন বাকি আর/পাহাড়ে চড়ার সফলতা নেই।নেমে যাওয়ার নিষ্ফলতা নেই।
নভেম্বর ১০, ২০১৭
দীপ্ত উদাসের কবিতা
ঝিঁঝির ডাক ঘুণ হয়ে কাটে রাতের অন্ধকার/শরীর, ট্রেনে কাঁধে থলে নিয়ে ভিক্ষা করে পা-কাটা ভিক্ষুক/কয়েনের টুংটাং শব্দে স্বদেশ বিক্রি হয়/নিশিবধূর শরীরের দামে।
নভেম্বর ০৬, ২০১৭
তানিম কবিরের হেমন্তের কবিতা
হেমন্তে কেউ কোনো বিল পাবে না/মূলত চায়ের, আর বিকেলের দিকে কিছু/অন্যকিছুও খুবই বাকিতে কেনার এক/উৎসব পড়ে যাবে, সেই উৎসবে
নভেম্বর ০৩, ২০১৭
অর্ক দীপের কবিতা
তোর জিভ এখনো ঠান্ডা মাংস হয়ে যায় নি/তোর গলা এখনো তলিয়ে যায় নি কাফনের অন্ধকারে।/অজস্র লাথি তোর শরীরে কামড় বসিয়ে গেছে,/তবু তুই বুকে হাঁটিস না,/আগাছার ময়দানে তুই একটুকরো ঘাস জমি।
অক্টোবর ৩১, ২০১৭
রিফাত বিন সালামের পাঁচটি কবিতা
আমরাও তো নক্ষত্রচূর্ণ, আমাদের জন্ম বিগব্যাংয়ের সময়ে/কোটি কোটি নক্ষত্রের মধ্যে আমারাও ছিলাম!/তোমার মনে নেই? একসাথেই ছিলাম মিলেমিশে/অণু-পরমাণু হয়ে, কার ভেতরে কে, কীভাবে, সে চিন্তা করিনি
অক্টোবর ২৭, ২০১৭
রওশন আরা মুক্তার চারটি কবিতা
বছরের প্রথম তুষারপাতকে এক মুহুর্তের জন্য থামিয়ে দিয়ে/আমাকে ডেকে নিলে তুমি/আমার জ্বর হলো, ঘোর হলো
অক্টোবর ২৬, ২০১৭
























