ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ভেনিস চলচ্চিত্র উৎসবে হাজারও মানুষ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০১, ২০২৫

গাজায় ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজারও মানুষ একত্রিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে।

শনিবার ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ভেন্যুর বাইরের রাস্তায় ‘ফ্রি প্যালেস্টাইন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থী, সমাজকর্মী, সাংস্কৃতিক সংগঠক, মানবাধিকার কর্মী ও গণমাধ্যমকর্মীরা এই বিক্ষোভে অংশ নেয়।

তাদের একটাই দাবি, গাজায় চলমান গণহত্যা বন্ধ হোক এবং ভেনিস উৎসব হোক এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ।

বিক্ষোভের আয়োজক সংগঠনগুলো যৌথ বিবৃতিতে জানায়, ভেনিস চলচ্চিত্র উৎসব বাস্তবতা থেকে বিচ্ছিন্ন কোনো আয়োজন হতে পারে না। যখন ফিলিস্তিনে নিরীহ শিশু, নারী ও পুরুষ নিহত হচ্ছে তখন এই উৎসবকে মানবিক অবস্থান নিতে হবে। গাজায় চলমান গণহত্যা বন্ধ হোক এবং ভেনিস উৎসব হোক এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ।

গত বছরও ভেনিস উৎসবে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ হয়েছিল। সে সময় প্রতিবাদকারীরা পুলিশের বাধা টপকে রেড কার্পেটে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দিয়েছিল। এবারের আয়োজনেও সেই প্রতিবাদের ধারা আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে ফিরে এসেছে।