শিল্পকর্ম: ইন্দিরা হালদার
জুয়েল মাজহারের খুদে কবিতা
প্রকাশিত : এপ্রিল ০১, ২০১৯
ইশারা
`রাতে এসো` —বলেছিলে
ইশারায় নাভিমূলে সংখ্যাতীত গোলাপ ফুটিয়ে;
বর্ণান্ধের গান
সে এখন ফলে আছে ছাদে
একা। লাল স্ট্রবেরির মতো;
মানুষ
মানুষ আলাদা কত,
অথচ মানুষ কত এক!
হ্যামলেট পাঠ
রাত জেগে হ্যামলেট পড়ে
জানালার বাইরে তাকাবো, আর,
না-শোনার মতো বিড়্বিড়
আওড়াবো ধীরে:
`ডাউট দাউ
দ্য স্টারজ
আর ফায়ার!’
খোমা
ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমের মতো
আমার খোমার দিকে হাঁইটা আসতেছে
তোমার অফিস-ফেরত ক্লান্ত খোমা;
ফেকু ওস্তাগার লেনতক হাঁইটা গিয়া
আমি তুমারে বরণ করমু ভাবি:
ছল্লুকের দোকানের আলগাপাতির এক কাপ
কড়া লিকারের চা আর
বাটাভরা পান দোক্তা দিয়া























