তাপমাত্রা কমার পূর্বাভাস

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০২, ২০২৫

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা। গরমের তীব্রতা বেড়েই চলেছে। তবে তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের শেষ তথ্যমতে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ কারণে কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম পড়ছে। এ অবস্থায় সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।