নেপালে জেন জি আন্দোলনে নিহত ২১
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫
নেপালে জেন জি আন্দোলনে ২১ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুজন নিহত হয় বলে জানিয়েছেন কাঠমান্ডুর সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেজমি।
তিনি বলেন, “শুধু এই হাসপাতালেই বর্তমানে ৯০ জন আহত চিকিৎসাধীন রয়েছে।”
এর আগে সোমবার পার্লামেন্ট ভবনের সামনে তুমুল সংঘর্ষে ১৯ জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়।
বিক্ষোভকারীরা দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নামে। নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ও গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ। তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে আজ মঙ্গলবারও বিক্ষোভ চালিয়ে যায়। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সূত্র: বিবিসি























