নেপালে পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের বিজয় পতাকা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভকারীরা কাঠমান্ডুর ফেডারেল পার্লামেন্ট ভবনে ঢুকে বিজয় পতাকা ওড়ায়। এসময় তারা পার্লামেন্ট প্রাঙ্গণের ভেতরের কিছু অংশ ভেঙে ফেলে।

নেপালের গণতান্ত্রিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত পার্লামেন্ট ভবন এখন আন্দোলনের প্রতীকী স্থানে পরিণত হয়েছে। সোমবার সংঘর্ষ চরমে পৌঁছালে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এসময় ১৯ জন নিহত ও ৫০০ জন আহত হয়।

আহতদের অনেকেই গুলিবিদ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করে প্রশাসন। কিন্তু তার পরোয়া না করেই মঙ্গলবার আবারও রাস্তায় নেমে আসে নেপালের ছাত্র-জনতা।

আর তাতেই ক্ষমতাচ্যুত হয় প্রধানমন্ত্রী ওলি। সূত্র: হিমালয়ান টাইমস ও কাঠমান্ডু পোস্ট