প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হজরত সোলায়মানের (আ.) কবিতা

প্রকাশিত : ডিসেম্বর ২০, ২০১৮

এক.
প্রজ্ঞা এবং নির্দেশনা অর্জনের জন্য;
শব্দের অন্তর্দৃষ্টি বোঝো।
পরিণামদর্শী ব্যবহারের নির্দেশনা অর্জনের জন্য
ন্যায়সঙ্গত, ন্যায্য এবং পক্ষপাতহীন কাজ করো।
সহজ-সরল মানুষকে দুরদর্শিতা
তারুণ্যকে জ্ঞান আর বিচক্ষণতা।
জ্ঞানীদের আরও শুনতে হবে, আরও শিখতে হবে
যাতে স্বল্পদৃষ্টির মানুষ পখনির্দেশনা পায়!
প্রবাদ আর রূপক বুঝতে
জ্ঞানীদের বাণী আর ধাঁধা বুঝতে
আল্লাহকে ভয় করো।
এটাই জ্ঞানের প্রথম পাঠ
হায়! প্রজ্ঞা আর নির্দেশনাকে মূর্খ অবজ্ঞা করে।

দুই.
আমার হৃদয় ভেঙে একটা ফুল ফুটলো,
বিকশিত হলো এবং
আল্লাহর জন্য একটা ফল ধারণ করলো।
তুমি আমাকে ভাঙলে,
টেনেছিঁড়ে হৃদয় উম্মোচিত করলে;
আমাকে পরিপূর্ণ করলে ভালোবাসায়।
তোমার আত্মা ঢেলে দিলে আমার মধ্যে;
যেভাবে নিজেকে চিনি, চিনি তোমাকেও।
তোমার ঝর্ণা থেকে নেমে আসা
বাকশক্তিসম্পন্ন জলধারা আমাকে স্পর্শ করে,
জীবনের উৎস।
সেই মৃত্যুহীন জল পান করে
আমিও মাতাল।
তোমার সংস্পর্শে আমার মাতলামিও ছিল গোপন।
আর তুমি সব কিছু নতুন করে গড়লে;
দেখালে, সব কিছু উজ্জ্বল; স্বস্তি দিলে,
আমিই জান্নাত হয়ে উঠলাম।
এমন একটি বাগান যেখানেই আনন্দই ফল,
তুমি আমার ওপর সূর্য হয়ে উঠেছো।
তোমার আত্মায় আমার উদ্দীপ্ত চোখ,
তোমার ঘ্রাণে ভরে গেছে নাক
তোমার গানে উদ্বেলিত কান
তোমার শিশিরে ঢেকে আছে আমার মুখ।
তোমার পৃথিবীতে রোপিত সেই সব
নারী ও পুরুষ আশীর্বাদপুষ্ট;
যারা তোমার বাগানে গাছ আর ফুলের মতো
বেড়ে ওঠে, অন্ধকারকে আলোয় রূপান্তর করে।
তাদের শেকড় অন্ধকারে ডুবে যায়
তাদের মুখ আলোর দিকে তাকায়।
তারাই সুন্দর, যারা তোমাকে ভালোবাসে;
তোমার অস্তিত্বে তারা ভাসমান
ভালো কাজ ছাড়া তারা আর কিছুই করতে পারবে না।
তোমার বাগানে অসীম জায়গা,
প্রতিটি নারী ও পুরুষকে এখানে স্বাগত,
প্রত্যেকেরই এখানে আসা দরকার।

 

ইন্টারনেটে পাওয়া ইংরেজি ভার্সনের সাঈফীয় (সাঈফ ইবনে রফিক) বাংলা