হাসপাতালে ড. কামাল হোসেন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫

সংবিধান প্রণেতা ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ তথ্য জানান।

সুব্রত চৌধুরী বলেন, “বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যার করণে কামাল হোসেনকে রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার ইউরিনের সমস্যা রয়েছে। এখন আগের চেয়ে একটু ভালো আছেন।”

ড. কামাল হোসেনের জন্য আইনজীবী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।