হাসিনা পালাইতে পারছে, আপনারা পারবেন না: সারজিস

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ২৫, ২০২৫

শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও মৌলিক সংস্কার বাস্তবায়নে বাধাদানকারী কেউ পালাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লেখেন, “জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপ শুরু হতে পারে। তার আগে নয়।”

সারজিস লেখেন, “উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। সাধু সাবধান। কে কী করছেন কিংবা করতে চাচ্ছেন, কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না!”