মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
মাসুদ পথিকের একগুচ্ছ কবিতা
কৃষিবিষয়ক এক সেমিনার গিলে খেলাম, কেননা আমি ক্ষুধার্ত ছিলাম/ক্ষুধার্তই থাকি প্রায়শ, কেননা আমি বেকার/আমার যোগ্য কোনো কাজ নাই/আমি একটাই কাজ জানি, চাষ দেয়া, যা আমি আমার বাবার কাছে শিখেছিলাম/আর বাবা দাদার কাছ থেকে, দাদা তার বাবার কাছে/এইভাবে হাজার বছর ধরে চাষ দেয়াই আমার পেশা।
ফেব্রুয়ারি ২২, ২০১৯
ভাষাশহিদদের স্মরণে কবিতা
ফেব্রুয়ারির একুশ তারিখ/দুপুর বেলার অক্ত/বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়/বরকতের রক্ত/হাজার যুগের সূর্যতাপে/জ্বলবে এমন লাল যে/সেই লোহিতেই লাল হয়েছে/কৃষ্ণচূড়ার ডাল যে!
ফেব্রুয়ারি ২১, ২০১৯
আশরাফ রোকনের একগুচ্ছ কবিতা
নিভৃতে যখন কেঁদে উঠে সকলের অলক্ষ্যে হৃদয়/চেতনারহিত হয়ে পড়ে তখনই চাঁদ আর/নৈঃশব্দ্যের অবর্ণনীয় ঘূর্ণির ভিতর হারিয়ে যেতে যেতেই/ফিরে আসি চেতনার অতি উঠোনটাতেই আবার যখন/তখন কিসের দুঃখ কি লাভ ভেবে দুঃখের মৌলিকতা/হে দুঃখের নাবিক অতলান্ত সমুদ্রের কাছেই বিনীত/সমগ্রতা থেকে বিচ্ছিন্ন যে পাড়ি দিয়ে গেছো পথ
ফেব্রুয়ারি ২০, ২০১৯
অনার্ঘ মুখোপাধ্যায়ের কবিতা ‘মনমানবীকে’
সখী, বহুযুগ কেটেছিল শান্তির নীড়ে নির্ভয় সহবাসে— আমাদের আসুরিক গণ-অভিধান, লোকায়ত শব্দকোষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে ছুঁড়ে ফেলেছিল `যবন` বা `কাফের`-এর মতো একজোড়া বিষাক্ত শব্দের সত্তাকে।
ফেব্রুয়ারি ১৯, ২০১৯
আল মাহমুদের ১০ কবিতা
কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান/আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি/পাতার আগুন ঘিরে রাতজাগা ভাই-বোন/আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি–রাবেয়া রাবেয়া/আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট!
ফেব্রুয়ারি ১৬, ২০১৯
রিফাত চৌধুরীর ‘একটি দীর্ঘশ্বাসের কবিতা’
কল্পিতা, কেমন আছো? কেমন আছো, কল্পিতা/তোমার সঙ্গে অনেক কথা আছে, কল্পিতা/আমি একেবারে বদলে গেছি/তোমাকে ছেড়ে আমি থাকতে পারছি না/রাতগুলি আমাকে হা করে গিলতে আসে/কল্পিতা প্লিজ। আমার কথাটা শোনো একবার/তোমার সঙ্গে অনেক কথা আছে/তোমাকে ছেড়ে থাকতে পারছি না।
ফেব্রুয়ারি ১৫, ২০১৯
মাসুদ খানের ৪ কবিতা
লক্ষ-লক্ষ মাইল উঁচুতে, মহাকাশে/জনমানববিহীন ভাসমান একটি স্পেস-স্টেশনে পোস্টিং পেয়ে/এসে জয়েন করেছে এক স্টেশনমাস্টার/একদিন একটি রকেট এসে প্রচুর বোঁচকা-বুঁচকিসহ তাকে নামিয়ে দিয়ে/ফুয়েল-টুয়েল নিয়ে কোথায় যে চলে গেল কোন আসমানের ওপারে...
ফেব্রুয়ারি ১৪, ২০১৯
তবুও ফিরে এসো
১২ই ফেব্রুয়ারি, আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন, বেঁচে থাকলে বয়স হতো মধ্য-সত্তর, মারা গেছেন ৫৪ ছুঁই ছুঁই (নব্বই দশকের মাঝামাঝি)। অকালে চলে গেছেন তাতে কোন সন্দেহ নেই। আমার স্বল্প পড়ালেখার উপর সাহস করে এটা বলতে পারি যে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ দু`টি উপন্যাসের রচয়িতা তিনি- `চিলেকোঠার সেপাই` আর `খোয়াবনামা`।
ফেব্রুয়ারি ১৩, ২০১৯
শাদা পাতাদের কুহু
মেধাবী কবি জুয়েল মাজহারের ‘নির্বাচিত কবিতা’ প্রকাশ পেয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। প্রকাশক: বেহুলাবাংলা। বইমেলার ১২৩ ও ১২৪ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। ‘নির্বাচিত কবিতা’ থেকে একগুচ্ছ কবিতা
ফেব্রুয়ারি ১২, ২০১৯
আবু তাহের সরফরাজের প্রেমের ৩ কবিতা
যৌবন তোর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম/নক্ষত্রের চূর্ণ যেমন, বিস্ময়ে দেখলাম/ছিপছিপে তোর সুঠাম শরীর শীত-কুয়াশায় কাঁপে/তলোয়ার কি আছে ঢাকা যৌনসীমার খাপে/যৌবন তোর লাল নদীটার রক্ত ছলাৎ ঢেউ/আছড়ে পড়ে তীর বরাবর, বাঁধ মানে না সেও/বাঁধ যেন তার ব্যক্তিগত দেহের সংস্কার/বাঁশবাগানে জ্যোছনার ঢেউ বাইরে অন্ধকার।
ফেব্রুয়ারি ১১, ২০১৯























