মুজতবা আহমেদ  মুরশেদের গুচ্ছকবিতা

মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা

মার্চ ২১, ২০২৬

মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি


অমিতাভ পালের গুচ্ছকবিতা

অমিতাভ পালের গুচ্ছকবিতা

রের ভিতরে সবকিছুর আড়ালে গিয়ে/তুমি আর আমি পরস্পরের কাছে নগ্ন হলাম/যেন পোশাকের ভিতরে লুকিয়ে থাকা/অবিকল দুই জননেন্দ্রিয়/সেখানে তারা লাফায় ভিজে যায়/উত্তেজনার পরে ঘুমায়/আর দেয়াল সব লুকিয়ে রাখে ক্যালেন্ডারের পাতা দিয়ে/মলাট দেয়া একটা অচেনা বইয়ের মতো/বইটার নাম কামসূত্/আমরা প্রত্যেকেই নিজের নিজের কামসূত্র লিখি


মার্চ ১১, ২০১৯

মামুন খানের বাছাই ২০ কবিতা

মামুন খানের বাছাই ২০ কবিতা

কেউ এসে বইসা পড়তে পারে— এই ভয়ে/কেউ-ই ছাড়ছেন না চেয়ার/ত্যাগের বেগ নিয়েও প্রকৃত সুখ থেকে তারা/বঞ্চিত আজ এই একমাত্র চেয়ারেরই কারণে/একমাত্র চেয়ারকেই তারা এই জীবনে মেনেছেন সার


মার্চ ০৯, ২০১৯

ঐতিহাসিক ৭ মার্চের ছড়া

ঐতিহাসিক ৭ মার্চের ছড়া

ঘাম ঝরছে তপ্ত রোদে সূর্য মাথার ’পর/লক্ষ্য কোটি আমজনতা কাঁপছিল থত্থর/বাংলা নামের ভূখণ্ডকে করতে হবে মুক্ত/এই চেতনা সবার ভেতর ঘুমন্ত আর সুপ্ত/সেই চেতনা জাগিয়ে দিল শেখ মুজিবের হাঁক/সবার বুকে ঢেউ দোলালো মাতৃভূমির ডাক।


মার্চ ০৭, ২০১৯

আত্মদীপের ৩ কবিতা

আত্মদীপের ৩ কবিতা

কবিতাকে জীবন করে ফেলো/মেঘ করে আসুক উত্তরায়ণ পথে/অনেক শ্রাবণ ধৌত করে, মৃত্যু সরাতে সরাতে/জল ধোয়া ঘাট থেকে স্নাত হয়ে ফিরে আসুক বিধবা স্মৃতি/ঘষে ঘষে তুলে ফেলো বন্ধন যত ছিল/মাথার উপরের ছাদ পিটিয়ে, টুকরো টুকরো করে ভেঙে/আমাকে আকাশ দিও অসীম/ভালোবাসতে তো পারলে না, আমাকে একটা কবিতা দিও কবি।


মার্চ ০৬, ২০১৯

মেহেদি রাসেলের ৫ কবিতা

মেহেদি রাসেলের ৫ কবিতা

দেহ পড়ে আছে রাস্তার ঢালে, থ্যাঁতলানো মুখ তার/রাতে শোনা গেছে গুলির শব্দ, মানুষের চিৎকার/নিদ্রিত লোক পাশ ফিরে শোয়, শিশু জোরে কেঁদে ওঠে/কিশোরী মা তাই অপুষ্ট বোঁটা গুজে দেয় তার ঠোঁটে/এরপর সব সুনসান যেন কোনো কিছু ঘটে নাই/নিখিলের এই নিস্তব্ধতা ভাঙে শুধু শিশুরাই?


মার্চ ০৫, ২০১৯

শামীমা জামানের ‘বইমেলার ছড়া’

শামীমা জামানের ‘বইমেলার ছড়া’

বইমেলা রঙ্গমেলা আছে কত রং গো/কত কৌতুক দেখা যায় কত কত সং গো/শাড়ি ধরে হেঁটে চলেন নারীবাদী আপা/ব্যক্তিত্ব ফোটাতে হাসেন অতি মাপা/স্লিভলেস ব্লাউজ, আঁচলেতে  ফ্রিদা/লুতুপুতু লেখিকার জামাইখানা সিদা।


মার্চ ০৩, ২০১৯

কামরুজ্জামান কামুর দীর্ঘ কবিতা

কামরুজ্জামান কামুর দীর্ঘ কবিতা

আমাকে হত্যার তিমির আয়োজন চলছে। উন্মাদ/কাতেল তলোয়ার উঁচিয়ে হুঙ্কার দিচ্ছে। রক্তের/কণিকা-পানকারী পশুরা উল্লাসে চাটছে ব্যক্তিকে/ব্যক্তি-নির্যাস, ব্যক্তি-কল্পনা, ব্যক্তি-ছন্দের/প্রস্ফুটন। যেন ফুলের বিকাশের মুহূর্তকে আজ/শোণিতে ভরে দিতে সীমার প্রস্তুত। ধারালো তলোয়ারে/ঝিলিক-মারা রোদ ঠিকরে পড়ে ওই।


মার্চ ০২, ২০১৯

লুনা আহমেদের একাকিত্বের কবিতা

লুনা আহমেদের একাকিত্বের কবিতা

বাইরে ভীষণ বৃষ্টি। সাথে হালকা ঝড়ো হাওয়া। মেঘের ডাক যেন অপরিচিত কোনো আগন্তুকের প্রবেশে পাহারারত পরিচিত কুকুরের চিৎকার। আমার মন ভালো নেই। জানালার গ্রীলগুলো বৃষ্টির ঝাপসায় ভিজে আছে। আমি গ্রীল ধরে দাঁড়িয়ে একবার আকাশ আরেকবার বৃষ্টির বড় বড় ফোঁটা গোনার চেষ্টা করছি।


ফেব্রুয়ারি ২৭, ২০১৯

শ্রেয়া চক্রবর্তীর ৫ কবিতা

শ্রেয়া চক্রবর্তীর ৫ কবিতা

বয়ে যেতে ইচ্ছে হয় আমারও। পারি না। চোখের তারায় কার মুখ ভাসে/বন্ধু হতে জানে কম, খুব কম জন। বেশিটাই যে যার মেটাতে আসে/জিজ্ঞেস করি নিজেকেও। স্খলন সুখের হয় যদি/কী নেশা মেশানো তাতে জানি। পড়ে থাকি তবু কার হাত ধরে/এসেছিল নিয়ে যেতে মাপা পথ/ব্যথা ছাওয়া শরীর অবধি/জিজ্ঞেস কোরো না/জিজ্ঞেস কোরো না কেমন আছি আমি


ফেব্রুয়ারি ২৪, ২০১৯

‘নীলিমা খাতুন’ থেকে পাঁচটি কবিতা

‘নীলিমা খাতুন’ থেকে পাঁচটি কবিতা

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক আবু তাহের সরফরাজের কবিতার বই ‘নীলিমা খাতুন’। ৮০ পৃষ্ঠার বইটির দাম ২৫০ টাকা। বইমেলায় বইটি মিলছে সোহরাওয়ার্দী উদ্যানে বৈভবের ৪২২ নম্বর স্টলে। ‘নীলিমা খাতুন’ থেকে পাঁচটি কবিতা পড়ে নেয়া যাক—


ফেব্রুয়ারি ২৩, ২০১৯