মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
পদ্ম’র ৫ কবিতা
একটা হাতি মরে পড়ে আছে সাগরতটে/ওইপারে যাওয়া যায় নাকি/মনের বাসনা একা দক্ষিণ সাগর তীরে ধীর সুরে ভাসে তোমারি সম্মোহনে/ঠাণ্ডা বাতাস আছড়ে পড়ে প্রাণে/তোমাকে দেখতে পাই আত্মার
মার্চ ২৭, ২০১৯
শামীমা জামানের কবিতা ‘হাত’
অতঃপর বুড়ো কবির ডান হাত বারং বার দাঁড়াতে থাকে/প্রেজেন্ট প্লিজ প্রেজেন্ট প্লিজ/ইয়া মাবুদ! তিনি আমাকে তরুণীদের পিঠে অবস্থান করতে বলতেন/এমনকি বোকা বোকা তরুণদের পশ্চাৎ প্রদেশেও/তিনি দয়ালু এক্টিভিস্ট, পথশিশুদের দান করতেন খাদ্য, বস্ত্র আর বিচ্ছেদে গুটিয়ে থাকা তার অভিমানী অস্ত্র।
মার্চ ২৬, ২০১৯
যাকির সাইদের পাঁচটি গীতিকবিতা
জীবনরে তুই মৃত্যুর সীমায় বাঁধা/জীবন থেকে জীবনে তোর এই যে উড়াল/আমার লাগে ধাঁধা/জীবনরে তুই মৃত্যুর সীমায় বাঁধা/নদী বন্দি সাগর প্রেমে/সাগর বন্দি পাড়ে/তুমি বন্দি মন মন্দিরে/পূজায় পূজি যারে/আমার লাগে ধাঁধা/জীবনরে তুই মৃত্যুর সীমায় বাধা
মার্চ ২৫, ২০১৯
সানজিদা সিদ্দিকার ৫ কবিতা
আমার হাসিতেই খুন অমারই ব্যক্তিগত দুঃখ তদন্তে পাঠানো হলো/ফরেনসিক রিপোর্টে নেই কোনো আলামত/ডিএনএ টেস্টে পাওয়া গেল আদি পিতার/বেঁচে থাকার অদম্য অসুখ।
মার্চ ২৪, ২০১৯
আবিদ আজাদের চারটি কবিতা
সমালোচনা থামুক এবার তর্ক উঠুক গাছের মাথায়/কবিতা কি গোয়ার্তুমি, আঁটি খুঁড়ে তুলবো খাতায়?
মার্চ ২৩, ২০১৯
বাশার মাহফুজের ৫ কবিতা
ইস্টিশন চলে যায় ভাঙা রেলের কাছে। অসুস্থ রেলের ভেতর যাত্রী হয়ে উঠে বসে সুস্থ সবল রাত। প্রদীপ নিয়ে অন্ধকার দাঁড়িয়ে থাকে। আলো ফোটে। ফুল ফোটে। রেলের ভেতর অসংখ্য ভুলেরা ফোটে। প্রেম নিয়ে বাড়ি ফেরে স্বর্গের ঘাসবন। তবু অপেক্ষারা দাঁড়িয়ে যায় ভাঙা রেল লাইন ধরে। রেলেরা বোধ হয় পালিয়ে যায় প্রতিদিন।
মার্চ ২১, ২০১৯
জুয়েল মাজহারের দীর্ঘ কবিতা
তোমাদিগের রচয়িতা যে-শাহানশাহ, আর যে তোমাদিগের পালয়িতা সমূহ বিনাশ তাহার— এই আমা হস্তে! যে আমি অব্যর্থ আর কঠোর; আর তোমরা অপারগ হইবে আপনাদিগকে রক্ষায়। যতক্ষণ লাবণ্য তোমাদের ঘিরিয়া রহে। তাহা উবিয়া যাইবে! কর্পূরের ন্যায়।
মার্চ ১৯, ২০১৯
চারটে মোটে ছড়া, ভাল্লাগে এই পড়া
কর্ম বলে, ধর্মরে/আছিস পরে বর্মরে/বর্ম খুলে মর্ম বোঝ/তর্ক ছেড়ে মানুষ খোঁজ/মূর্খ যারা হর্ষ মুখে/জগৎ দ্যাখে একটি চোখে/চর্ম চোখে যা দ্যাখা যায়/এই আছে তা এই উড়ে যায়!
মার্চ ১৭, ২০১৯
সঙ্গীতা দাশের অনুবাদে গুলজারের কবিতা
সবচেয়ে সুন্দর ছিল ওই নীল রঙের গ্রহ/ছায়াপথের চোখের মনি ছিল সে.../ছায়াপথেই ভাসতে ভাসতে/এক বড় এনার্জি বলল, ছোট এক এনার্জিকে/`এমনিই ঘটেছিল সেদিন...’/কিছুই ছিল না আগে ঐ পৃথিবীতে, আকাশও না/জল ছিল, স্বচ্ছ আলো ছিল/জল ছুঁয়ে বয়ে যায় হাওয়া/গ্যাসীয় ধোঁয়া ছিল, আর কিছু না...
মার্চ ১৫, ২০১৯
শাহরুখ পিকলুর ৩ কবিতা
খ কোনো মাতালের কাছে বোতলের শেষের রয়ে যাওয়া অংশ/সুখ প্রেমিকার ঠোঁটের স্পর্শ ছেলেটার শুষ্ক অধরে/সুখ ডাল ভাত দিয়ে ইলিশ মাছের দু টুকরো ভাজা/সুখ বেকার ছেলের হাতে চাকরির ইন্টারভিউ কার্ড/সুখ পরীক্ষায় ভোঁতা ছেলের অঙ্কে ‘এ’ পাওয়া/সুখ পরীক্ষার আগে বুয়েটের গেট বন্ধ/সুখ দেশের উন্নতি, যদিও সকলের কপাল সমান চওড়া না
মার্চ ১৪, ২০১৯























