স্বাক্ষর শুভর দুটি কবিতা

স্বাক্ষর শুভর দুটি কবিতা

ডিসেম্বর ৩১, ২০২৫

হে রাত্রি, তোমাকে সত্য জানি। তোমার কাছে দেখেছি গভীর আলো দিনের দৃশ্য যখন ক্লান্ত করে আমার আত্মা


সাঈফ ইবনে রফিকের ৩ কবিতা

সাঈফ ইবনে রফিকের ৩ কবিতা

একটা বিপ্লব শেয়ার করার মতো/টাকা নেই আমার কাছে/এটা বলার পর নেতা জিজ্ঞাসা করলেন/টাকা কি শুধু নিজেই জ্বলে
নাকি অন্যকে জ্বলতেও সাহায্য করে/বিপ্লবের সাথে শুধু দাহ্যের সম্পর্ক/আগুন! আগুন!


নভেম্বর ০৭, ২০১৯

মিছিল খন্দকারের কবিতাগুচ্ছ

মিছিল খন্দকারের কবিতাগুচ্ছ

মোড়ের দোকানে যে কিশোরেরা নিচু স্বরে কথা বলছে— তাদের  মধ্যে কেউ একজন কাল সকালে ইদ্রিস সার্ভেয়ারের ছোট মেয়ে সন্ধ্যাকে নিয়ে ভাগবে। ফলে থানা-পুলিশ হবে। আটক হবে ওদেরই বন্ধু, মানিব্যাগে পাওয়া যাবে এক পুরিয়া গাঁজা।


নভেম্বর ০৬, ২০১৯

নাফিজ রেদওয়ান শান্তর ভালবাসার কবিতা

নাফিজ রেদওয়ান শান্তর ভালবাসার কবিতা

আমি জানতাম না ভালবাসতে ফাঁদ লাগে, জাল লাগে, খাদ লাগে//ভালোবাসা আজ মৃত, কবরের কালো আলোয় শুয়ে থাকবে আমার ভালোবাসা//তুমি আর এসোনা, অশরীরী হয়ে আমার ছায়া মাড়িও না//আমি জেনে গেছি ভালবাসা ভাল না।


নভেম্বর ০৫, ২০১৯

আশিক আকবরের প্রেমের কবিতা

আশিক আকবরের প্রেমের কবিতা

আমার কথা মনে করে বসে থেকো না/আমি কখনো আসবো না/আমার কথা মনে হলে সেই সব চেনা পরিচিত রাস্তা ধরে একা একা হেঁটো/কোনো সবুজ সুউচ্চ গাছ দেখতে দেখতে দেখবে/হঠাৎ মনে পড়ে যাবে কী সব বলে ছিলাম হাসতে হাসতে


অক্টোবর ৩১, ২০১৯

সুধীন্দ্রনাথ দত্তের কবিতা

সুধীন্দ্রনাথ দত্তের কবিতা

একটি কথার দ্বিধাথরথর চুড়ে/ভর করেছিল সাতটি অমরাবতী/একটি নিমেষে দাঁড়ালো সরণী জুড়ে/থামিল কালের চিরচঞ্চল গতি;


অক্টোবর ৩০, ২০১৯

আদোনিসের কবিতা

আদোনিসের কবিতা

আমাদের মাঝে কোনো দিগন্তরেখা নাই/ভালোবাসার বৃক্ষগুলি ছিল ধূলিমলিন/রাতের অন্ধকারটানা গাড়ি/পারাপার করছিল আমার পদক্ষেপগুলি/মরুভূমির বালুকণাদের ফিরিয়ে নিচ্ছিল/নিজেদের ঠিকানায়!


অক্টোবর ২৭, ২০১৯

শামসুর রাহমানের পাঁচটি কবিতা

স্মরণ

শামসুর রাহমানের পাঁচটি কবিতা

তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো, ‘এই আকাশ আমার’/কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবে না/সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো, ‘ফুল তুই আমার’/তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে।


অক্টোবর ২৩, ২০১৯

আবু তাহের সরফরাজের র ফলার ছড়া

আবু তাহের সরফরাজের র ফলার ছড়া

প্রতিদিন প্ররোচনা দেন প্রকাশক/প্রবচনগুলো কেন করে ছোঁক ছোঁক/প্রশাসন থেকে এলো প্রশাসক প্রজা/কাজ তার প্রতিভার লোকগুলো খোঁজা/প্রাথমিক দরজায় প্রচারক আছে/প্রগতির প্রয়োজনে মই তোলে গাছে।


অক্টোবর ২২, ২০১৯

জীবনানন্দ দাশের প্রেম ও নিসর্গের কবিতা কবিতা

পুনর্মুদ্রণ

জীবনানন্দ দাশের প্রেম ও নিসর্গের কবিতা কবিতা

কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে/সে কে এক নারী এসে ডাকিল আমারে/বলিল, তোমারে চাই: বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ/খুঁজেছি নক্ষত্রে আমি— কুয়াশার পাখ্‌নায়—


অক্টোবর ২২, ২০১৯

ওমর আলীর জনপ্রিয় পাঁচটি প্রেমের কবিতা

ওমর আলীর জনপ্রিয় পাঁচটি প্রেমের কবিতা

এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি/আইভি লতার মতো সে নাকি সরল, হাসি মাখা/সে নাকি স্নানের পরে ভিজে চুল শুকায় রোদ্দুরে/রূপ তার এদেশের মাটি দিয়ে যেন পটে আঁকা।


অক্টোবর ২০, ২০১৯