মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
সঙ্গীতা দাশের বাঙ্লায়নে গুলজারের কবিতা
সোনালি লাল ঝিলমিলে আগুন দেখেছিলাম/তরতরিয়ে উঠে যাচ্ছে দূর পাহাড় চূড়ায়/জাফরানি ওড়না উড়িয়ে যুবতী যেন/খালি পায়ে ছুটেছিল
নিচের উপত্যকা থেকে প্রেমিকের ডাক শুনে/তারপর দেখি, উঁচু দেবদারু বেয়ে উঠে গেল আগুন/ঝোড়ো হাওয়ায় দুলে দুলে ডেকে ফেরে সে
মে ২৭, ২০১৯
আঁদ্রে ব্রেতঁ’র পরাবাস্তব কবিতা
কজন মানুষকে খুন করার অনেক ঝঞ্ঝাটে উপায় আছে/আপনি তাকে দিয়ে কাঠের একটা তক্তা বওয়াতে পারেন/পাহাড়ের ওপর পর্যন্ত আর তাতে তাকে গিঁথে ফেলতে পারেন। তা করার জন্য/আপনার দরকার হবে মানানসই জনগণের ভিড়
মে ২৫, ২০১৯
বাশার মাহফুজের ৪ কবিতা
নিজেকে খুলে দিয়েছি, ঢুকে পড়ো প্রিয় শহর/মাছিদের ভনভনানি। পিঁপড়ার নির্লজ্জ কামড়/বেশ্যার সতীত্ব। মিডিয়ার দালাল। নূরজাহানের লিপিস্টিক/আটকে রাখা গরম সময়গুলো বের হয়ে যাচ্ছে/প্রতিবন্ধী দিনগুলো পা বাড়াচ্ছে জলের দিকে/প্রিয় সূর্যস্নানের জন্য ব্যস্ত হয়ে উঠছে।
মে ২৫, ২০১৯
শিবলী মোকতাদিরের ৫ কবিতা
কত গান, কত কলি ও কথার আগমনে ভরা/গৃহটি তেমন তথা— বিবাহের ভারে আনকোরা/যত দিদি ও দাদার খানদানি শত চিৎকারে/বিষণ্ণ শাড়িতে খালা, খালু তার বসেছে আহারে/গন্ধে তুলে গতি এ-ঘরে ও-ঘরে নিত্য আসে যায়/আমাকেই খাদ্য করে হেসেখেলে কণ্ঠে ও লালায়
মে ২৪, ২০১৯
রোজ সোমালির ৪ কবিতা
প্রতিটি যুদ্ধের পর আবারও নির্মাণযজ্ঞ! ধ্বংসস্তুপ ফুঁড়ে আবারও আশাবাদী নতুন কনস্ট্রাকশন! আবারও! সুবিন্যস্ত সামরিক নৃশংস অগ্রযাত্রা। ধ্বংসপুরাণ। মৃত্যুখেকো যুদ্ধে কেঁপে ওঠে মরুগ্রাম, গোগ্রাসে গিলে খায় স্বাভাবিক জীবনযাত্রা!
মে ২৩, ২০১৯
আবু তাহের সরফরাজের প্রেম ও প্রার্থনার কবিতা
বুকের ভেতর হাহাকারগুলো/হুদাহুদি কেন ওড়াতেছে ধুলো/ধুলোর প্রলেপে বিস্মৃত স্মৃতি/প্রেমিক সত্তা হতে চায় কৃতি/সে তো বেঁচে আছে দূর কোনো গ্রহে/মুক্তার দ্যুতি আছে সংগ্রহে/নীরবে যে সয়ে আমূল যাতনা/গভীরের ক্ষত হয়ে যায় সোনা
মে ২২, ২০১৯
রোজেন হাসানের ৫ কবিতা
সুদূর এক পুকুরঘাটে সুরের প্রভাবে/অপর এক আমিত্ব বসে আছে/হাওয়া তার আত্মার অভেদ্য বয়সের/চারপাশে চক্রাকারে ঘোরে/তার গান সেই পুকুরকে/এক প্রকৃত জলের নারীত্বে উন্নীত করে/সেই নারীর লবণে ডোবা চোখ
মে ২১, ২০১৯
কামরুজ্জামান কামুর ৬ কবিতা
এ কি সন্ধ্যাতারা নাকি বাংলাদেশের বুকে যুদ্ধবিমান/ধেয়ে নামছে আকাশ তবু সঙ্গতিহীন হাহা হাসছে কেন/খাটো কালচে মানুষ? দিকশূন্যবুকের নিচে অন্ধপাথর/ফেটে চূর্ণ হয়ে দূরে ছিটকে পড়ে। রণরক্তমাতম!
মে ২০, ২০১৯
রুবাইয়াৎ-ই ওমর খৈয়াম
রাতের আঁচল দীর্ণ করে আসলো শুভ ওই প্রভাত/জাগো সাকি, সকালবেলার খোঁয়ারি ভাঙো আমার সাথ/ভোলো ভোলো বিষাদ-স্মৃতি! এমনি প্রভাত আসবে ঢের/খুঁজতে মোদের এইখানে ফের, করবে করুণ নয়নপাত।
মে ১৮, ২০১৯
দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা
ধন্যধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা/তাহার মাঝে আছে দেশ এক- সকল দেশের সেরা/ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি তিয়ে ঘেরা/এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি/সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি।
মে ১৭, ২০১৯























