মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা
মার্চ ২১, ২০২৬
মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি
সৌরভ হালদারের ৩ কবিতা
এই পৃথীবীর বস্তুত আর/মানবের সৃষ্টি এই দুনিয়া।/এই নিয়ে তৈরি হয় কবির কবিতা/সৃষ্টি ভাব আর এই সৌদ্যর্য/আমার এই কবিতা/কবি কবি আর কবি/ভালোবাসার বেদনার এই কবি।
মে ১৬, ২০১৯
হেনরী স্বপনের ‘নাতনির জন্য ছড়া’
ঘুম পাড়ানি মাসি পিষি/ডাকত কেবল মা/মা-ই বুকের উষ্ণ ওমে/বুনতো উলে জামা/দু’চোখ ভরে ঘুমায় শিশু/ঘুম ছিল না মা’র/রাত জেগে মা দেখতো তারা/আঁকতো ছবি গাঁ’র।
মে ১৫, ২০১৯
নওশাদ জামিলের ৫ কবিতা
মাঠের ভিতর দিয়ে আমি ছুটে যাব/অনেক অনেক দূরে— সূর্যাস্তের কাছে/জীবনমৃত্যুর মাঝে আবার দাঁড়াবো/আবার হৃদয়ে নেব শূন্যতা, স্তব্ধতা/এমন নীরব হবো যেন কোনোদিন/ছুঁইনি তোমার ঠোঁট, হৃদয়জমিন/এমন স্থবির হবো যেন কোনোদিন
মে ১৪, ২০১৯
সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কয়েকটি কবিতা
যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে/তার মুখে খবর পেলুম/সে পেয়েছে ছাড়পত্র এক/নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে/খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্ঠিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
মে ১৩, ২০১৯
বাশার মাহফুজের ৪ ছড়া
অনেক কিছুই করতে পারি তবু কোন নাম নেই/আশে পাশের সবাই বড় আমার কোন দাম নেই/দ্বিতীয় শ্রেণি পড়ছি তবু সবাই বলে ছোট্ট খোকা/তাদের দেখে অবাক চোখে মুখের ভেতর ঢুকছে পোকা।
মে ১৩, ২০১৯
শামীমা জামানের ‘মা দিবসের কবিতা’
মা দিবসের নিউজ ফিডে কত কত মায়েরা ভাসে/জগতের সকল মা-ই সুন্দর/কৃপণ হাত আজ মুক্ত হস্তে দিয়ে যায় লাইক, কমেন্ট অসাম/পুঁজিবাদের মায়েরে বাপ/জিরো ফিগার সেলিব্রেটি/হি হি আপনিও দিয়ে যান জানান ওই নাংগা শরীর, সেক্সি
মে ১২, ২০১৯
আশিক আকবরের ‘মা দিবসের কবিতা’
এই পৃথিবী মাতার মুখের বিরক্তি কমানো দরকার/রাইফেলটি ভারত সাগরে ফিক্কা মারা দরকার/এর জন্য দায়ী, খোদ আমেরিকার হস্তপদমাথা কেটে, এক্কেবারে নিক্ষেপ দরকার, প্রশান্ত জলধিতেই।
মে ১২, ২০১৯
মাসুদ পথিকের ৫ কবিতা
হ্যাঁ, ইতিহাস একটি কচ্ছপই। কচ্ছপটি আমার দাদা দেখেছিল/পরিত্যক্ত গোরস্থানে, কবরে। প্রেমিকের হাত ধরে পালিয়েছিল যুবতী কচ্ছপ/অবৈধ গর্ভপাতের লজ্জা থেকে বাঁচতে গাবগাছের ডালে মরেছিল।
মে ১১, ২০১৯
রহমান হেনরী অনূদিত ভিনদেশি কবিতা
বাতাসে ঝুলে আছে বিষণ্নতা। জানালার শিকগুলোর বাইরে গাছপালার নিষ্পত্র ফাঁকা ডালপালা, এবং জানালায় তুমি একা।
দরোজার সামনে দিয়ে চলে যাচ্ছে রাত। চলে যাচ্ছে প্রেমিকার মতো— অন্যপুরুষের হাতের প্যাঁচে কোমর রাখা এক নারী।
মে ১০, ২০১৯
পাপিয়া জেরীনের ৫ কবিতা
ইটভাঙা শ্রমিকের হাতুড়ি দেখা যায়/অতর্কিতে বেরিয়ে আসে পাথরের গোপন ফাটল/কামিজে ঝনঝন করে পুরোনো মোহরের মতো দুধ/টং দোকান থেকে দুজন বুড়ো আদম শাবল গেঁড়ে দেখে প্রত্নঘটি
মে ০৮, ২০১৯























