মুজতবা আহমেদ  মুরশেদের গুচ্ছকবিতা

মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা

মার্চ ২১, ২০২৬

মনে হয় রোদ হয়ে গেছি একমুঠো গাছেদের পাতার ছায়ার সাথে মনে হয় শুধু রোদ হয়ে খোলামেলা, খেলি


জুয়েল মাজহারের কবিতা ‘দিওয়ানা জিকির’

জুয়েল মাজহারের কবিতা ‘দিওয়ানা জিকির’

আমারে পড়বো মনে, জানি তুমি, ডাকবা আমায়/খাড়া-সোজা-উপ্তা হয়া; দিওয়ানা জিকিরে অবিরাম/বাঁশের ঝিংলা দিয়া, জালিবেত-সুন্ধিবেত দিয়া/কানমলা দিয়া মোরে আর কত করবা প্রহার/আমি এর প্রতিশোধ নিব ঠিক। খাল-বিল-নদীনালা বাইদ/পার হয়া চলে যাব একশো ক্রোশ দূরে একদিন।


ডিসেম্বর ২৭, ২০১৮

সৈয়দ রিয়াদ হোসেন আকাশের কবিতা ‘পার্বতীর দেবদাস’

সৈয়দ রিয়াদ হোসেন আকাশের কবিতা ‘পার্বতীর দেবদাস’

কত বছর কেটে গেল, অপেক্ষায় আছে দেবদাস, যে অপেক্ষা শুধু পার্বতীর জন্য। কত ব্যথা বুকে ধারণ করে দিন, মাস, বছর কাটাচ্ছিল কিন্তু ব্যথা থামছিল না।


ডিসেম্বর ২৬, ২০১৮

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা

পুনর্মুদ্রণ

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা

চুলের ফিতায় ঝুল-কাঁটাতারে আরও একবার/শেষবার ঝাঁপ দিতে আজ/বড় সাধ হয়। আজ দুর্বল হাঁটুতে/আরও একবার, শেষবার/নবীন প্রতিজ্ঞা, জোর অনুভব করে নিয়ে ধ্বংসের পাহাড়/বেয়ে টান উঠে যেতে ইচ্ছা হয়/মেঘলোকে। মনে হয়/স্মৃতির পাতাল কিংবা অভ্রভেদী পাহাড়ের চূড়া/ব্যতীত কোথাও তার ভূমি নেই।


ডিসেম্বর ২৬, ২০১৮

সজল আহমেদের কবিতা ‘প্রিয়তমার আত্মহত্যা’

সজল আহমেদের কবিতা ‘প্রিয়তমার আত্মহত্যা’

রক্তস্নাত চটচটে রেশমের ত্যানা/পরে আছে মেঝে, প্রিয়তমা কথা বলে না/কী হবে তখন তোমার অবস্থা/প্রিয়তমাকে শোয়া দেখে মেঝেতে/মেঝেতে রাখা একটি ধারালো ছুরি/যেটা কেটেছে প্রিয়তমার ভুঁড়ি/এখন ভাবছে তুমি, ‘কে তার খুনি?’


ডিসেম্বর ২৫, ২০১৮

পাপিয়া জেরীনের প্রেমের ৪ কবিতা

পাপিয়া জেরীনের প্রেমের ৪ কবিতা

একবার আমারে তুইলা নিও নায়েতে তোমার/গতরে তোমার ছাইড়া দেব দুধরাজ সাপ/সোহাগী আলতায় ভাসায়া দেব চিকন ধুতি/পাটা-মোছা ভাত তুইলা দেব মুখেতে, সোনা/বাম পাশেতে লাগায়ে দেব কাঞ্চন শিঙা/আহ্ নাগর! নতুন নাওয়ে বিছায়া দেব শ্যাওলা সূতা।


ডিসেম্বর ২৩, ২০১৮

শাহরুখ পিকলুর কবিতা ‘মন ভালো না থাকলে’

শাহরুখ পিকলুর কবিতা ‘মন ভালো না থাকলে’

মন ভালো না থাকলে— কৃষ্ণচূড়ার লাল রঙে শরীরে আগুন লাগে, শরতের নীল আকাশে ছেঁড়া ছেঁড়া শাদা মেঘ, তবু দেখে শুধুই বেদনার নীলে নিমজ্জিত হতে হয়।


ডিসেম্বর ২২, ২০১৮

হজরত সোলায়মানের (আ.) কবিতা

হজরত সোলায়মানের (আ.) কবিতা

আমার হৃদয় ভেঙে একটা ফুল ফুটলো/বিকশিত হলো এবং আল্লাহর জন্য একটা ফল ধারণ করলো/তুমি আমাকে ভাঙলে, টেনেছিঁড়ে হৃদয় উম্মোচিত করলে/আমাকে পরিপূর্ণ করলে ভালোবাসায়/তোমার আত্মা ঢেলে দিলে আমার মধ্যে/যেভাবে নিজেকে চিনি, চিনি তোমাকেও।


ডিসেম্বর ২০, ২০১৮

আবু তাহের সরফরাজের একগুচ্ছ পদ্য

আবু তাহের সরফরাজের একগুচ্ছ পদ্য

ঘোরের পাখির মতো চলো উড়ে যাই/চাঁদের ওপর দিয়ে ওই জ্যোছনায়/আকাশের গায়ে কত ঝুলতেছে গ্রহ/হঠাৎই পড়ে যদি, করে বসে দ্রোহ/ভয় হয়, উড়ি তবু কেঁপে ওঠে ডানা/ঘোরের মধ্যে জেগে উঠতে নেই মানা।


ডিসেম্বর ১৯, ২০১৮

শামসেদ তাবরেজীর কবিতা ‘বউ বড়ো ভাল রাজনীতি’

শামসেদ তাবরেজীর কবিতা ‘বউ বড়ো ভাল রাজনীতি’

আমার বউ খুব ভাল মানুষ। নারী তিনি, আমার চেয়েও/গতকাল আমার বউ আমাকে একজোড়া জুতা কিনে দিয়েছেন/আর দিয়েছেন সবুজ রঙের একটা হাফ সোয়েটার/দিন-দুনিয়ার খবর নিয়ে এখন আমার টেনশন নাই/যে যাকে পারে ভোট দেবে, যে যারে পারে ঠাপাবে।


ডিসেম্বর ১৭, ২০১৮

মুক্তিযুদ্ধের বিখ্যাত ৪ কবিতা

মুক্তিযুদ্ধের বিখ্যাত ৪ কবিতা

শত শত চোখ আকাশটা দেখে/শত শত শত মানুষের দল/যশোর রোডের দু’ধারে বসত/বাঁশের ছাউনি, কাদামাটি জল/কাদামাটি মাখা মানুষের দল/গাদাগাদি হয়ে আকাশটা দেখে/আকাশে বসত মরা ঈশ্বর/নালিশ জানাবে ওরা বল কাকে/ঘরহীন ওরা ঘুম নেই চোখে


ডিসেম্বর ১৬, ২০১৮